অস্ট্রেলিয়া টিম 'অদ্ভুত নিরাপত্তাহীনতায় ভুগছি' এই কারণে বাংলাদেশে আসবে না, খুব ভালো!
.
নিশ্চল ট্যাংক ম্যাশ, বুম বুম তামিম, অতর্কিত মিসাইল সাকিব আল হাসান, গ্রেনেড মোস্তাফিজ, পেট্রোয়েট মিসাইল মাহমুদ উল্লাহ, ক্লাস্টার সোম্য, একে ফোরটি সেভেন রুবেলসহ এত এত আগ্নেয়াস্ত্র থাকলে কে না নিরাপত্তাহীনতায় ভুগবে?
.
তার মধ্যে সম্প্রতি পাকিস্তানকে জঙ্গি স্টাইলে বাংলা ওয়াশ, ভারতের সাথে রেম্বো স্টাইলে সিরিজ জয়, সাউথ আফ্রিকাকে সুপার ম্যান স্টাইলে ধোলাই সাথে বিশ্বকাপে বাঘের গর্জন,
.
এত কিছু দেখার পর ও কোন দল পৃথিবীতে আছে যে বাংলাদেশে আসার আগে নিরাপত্তাহীনতায় ভুগবে না?
.
অস্ট্রেলিয়া তো বিড়ালের মতো কাচুমুচো তো আগেই শুরু করেছে, আমরা একটু টেস্টে নবীন তাই টেস্ট খেলবে কিন্তু ভুলে ও ওয়ানডে খেলবে না ! ওরিইইই বাবা ! বাংলাদেশ বলে কথা!
.
বাঘের এলাকা পেরুতে হলে যত বড় প্রাণি হোক না কেন দেখে শুনে বুঝে সুঝে পথ চলতে হয়, অস্ট্রেলিয়া তাই করছে, এতে বিন্দুমাত্র অবাক হওয়ার কিছু নেই!
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




