তোমরা আজ হিন্দী সিরিয়াল নিয়ে ঘুম হারাম করো আমাদের দেশে আমাদের সিরিয়াল নিয়ে রাস্তায় মিছিল হতো,
.
হুমায়ুন আহমদের রচনা নিয়ে সুবর্ণা মোস্তফা , আসাদুজ্জামান
নূর, আবদুল কাদের, মাহফুজ আহমেদ ,
আফসানা মিমি , হুমায়ূন ফরিদী,
মোজাম্মেল হোসেন , সালেহ
আহমেদ , আবুল খায়ের , নাজমা
আনোয়ার , শহীদুজ্জামান সেলিমের অভিনয়ে 'কোথাও কেউ নেই' নামে ১৯৯০ সালে বিটিভিতে একটি সিরিয়াল প্রচার করা হতো
.
সেই সিরিয়ালের একটি চরিত্র ছিল বাকের ভাই, সেই বাকের ভাইয়ের প্রেমে পড়েছিল দেশবাসী, সিরিয়ালে বাকের ভাইয়ের ফাঁসির দন্ড হলে ঢাকাবাসী সহ দেশবাসী রাস্তায় নেমে মিছিল শুরু করেছিল, “বাকের ভাইয়ের কিছু হলে/জ্বলবে আগুন ঘরে ঘরে” !
.
ভাষার জন্য যে জাতী আন্দোলন করতে পারে সে জাতী একটি সিরিয়ালের একটি চরিত্রের জন্য আন্দোলন করবে না কেন? আমাদের রয়েছে বুক ভরা ভালবাসা, সুযোগ পেলে কল্পনাকে ও ভালবাসতে জানি আমরা
.
তোমরা তো আজ সালমান/শাহরুখ বলে বলে পাগল আমাদের ও ছিল সালমান শাহ, নায়ক রাজ রাজ্জাক, শাবানা, আলমগীর,ববিতা
.
এক সালমান শাহ'র ৯২-৯৬ এই চার বছরে সাতাশটি ছবির মধ্যে সাতাশটিই সুপার ডুপার হিট হয়েছিল, তার মৃত্যুতে অনেক ভক্ত অনুরক্ত আত্মহত্যা পর্যন্ত করেছিল!
.
তোমরা আজ ছাত্র রাজনীতি করে কলঙ্কিত কিন্তু তোমাদের মত ছাত্র রাজনীতি করে বায়ান্না,ছিষট্টি, ঊনসত্তর, একাত্তর, নব্বইয়ে দেশ উদ্ধার করেছিল ছাত্ররা,
.
আজ কেন তবে চারদিকে শূন্য হাহাকার! আজ কেন সৃষ্টির তান্ডবলীলা জেগে উঠে না, আজ কেন তোমরা ব্রিটিশ রাণীর মাথার মুকুট 'কহিনূর' এর দিকে অপলক চেয়ে থাকো, ওটা তো আমাদের ছিল লুট হয়েছে!
.
তবে সব হারিয়ে আজ কেন আমাদের নিঃস্ব, রিক্ত, হতাশায় নিদ্রাযাপন? এভাবে আর কত যুগ! মনে রেখো, তোমার হাতে অর্জিত হবে আবারো উদ্ধার যুগ, তোমাতে রয়েছে সেই শক্তি দেশের সর্বসুখ ৷
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




