হৃদয়ে ক্ষুর চাকু মেরে লিখে দিলাম দেশ
পিনকি দিয়ে রক্ত পরে ভালবাসি ক্রিকেট
লাফাইতে গিয়ে দেখি ভাইঙ্গা গেছে খাট
পাশে বসা বউ দেখি মারলো একটা থ্রেট
.
না জানি বইসা করে কার সাথে এত চ্যাট
সিরিয়াল না দেখে আমি নাক সেই ক্ষেত
চা দিবেইই না নিয়ে আসছে কেরাত বেত
কিছু কমু না আজ চো চো করছে যে পেট
.
হঠাৎ করে গেল কারেন্ট বুক করে দুরফুর
পাল্টে গেল এখন আমার ভান ধরা সুর
রিমোট উপরে তুলে দিলাম তারে আচার
খুইল্লা গেল জোড়া দেওয়া তার সকল দ্বার
.
হঠাৎৎ বিদ্যুৎ এলো দিতে লাগলাম ভ্যাট
টিভির সুইচ টিপ্পা দেখি হয়ে আছে টাইট
কেনরে করতে গেলাম হুদাই একটা ফাইট
মাথা ঠান্ডা রাখলে সেটাই যে হতো রাইট
.
বউ আমার নিয়ে আসছে গুমোট মুখে চা
পাশের প্লাটে যে চিল্লাচিল্লি বুকে লাগে ঘা
সেখানে যাওয়া নিষেধ বউযে সেই সুন্দরী
পুনঃপুন চলতে লাগলো ওভার বাউন্ডারি
.
জানি না জিতবে নাকি সে আমার স্বদেশ
লেইট্টা মেরে শুইয়া আছি, জীবন যে শেষ
হঠাৎ করে বউয়ের মুখে এট্টু হাসির রেশ
ভাঙ্গা রিমোট যে চালু খেলা দেখছি বেশ ৷
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




