somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাপসাইসিন !

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্বাল মরিচে ক্যাপসাইসিন (capsaicin) এক ধরনের পদার্থ থাকে যা মস্তিষ্কে ভুল তথ্য পাঠায় যে আপনার জিহ্বা পুড়ে গেছে, আসলে আর কিছু না,
.
প্রতিনিয়ত আমাদের মস্তিষ্ক এমন ধরনের ভুলের শিকার হচ্ছে, শিকার হচ্ছে ভুল অনুভূতির, দিন শেষে দেখবেন কারো কারো অভিনয়ে ক্যাপসাইসিন আছে, খুব তীব্র ক্যাপসাইসিন, ওরা এমন এমন কাজ করতে পারে যে আপনার মস্তিষ্ক আপনাকে ভুল ধারণা দিবে, সময়ের সাথে সাথে যখন ক্যাপসাইসিন উবে যাবে তখন বুজতে পারবেন, দিন শেষে সবাই একা, নিজেই নিজের সবচেয়ে আপন, বাকী সব অভিনয় আর আবেগের খেলা,

.
আবেগের তাড়নায় একটা মানুষ তার সারা জীবনের অর্জিত সম্পত্তি মূহূর্তে আপনাকে দিয়ে দিতে পারবে, কিন্তু যখন আবেগ শেষ, আপনি অনেক বেশী কষ্টে থেকে হাত পাতলেও ফিরে তাকাবে না, আপনার বর্তমান অবস্থানের জন্য ভৎসনা করবে,
.

হুমায়ুন আহমদের হোটেল গ্রেভারেইনে মে বি পড়েছিলাম তার প্রথম স্ত্রী'র ভালবাসার কথা, হুমায়ুন আহমেদ তখন বাহিরে থাকতেন, একদিন ভালবাসার টানে প্লেনের টিকেট করে ঠিকই হুমায়ুন আহমদের কাছে চলে গেছিলেন তার প্রথম স্ত্রী, সেই গুলজার একদিন এত পাল্টে গেলেন যে, হুমায়ুন আহমেদ দ্বিতীয় বিয়ে করতে উদ্বেগী হলেন, বাস্তবতা সময় মানুষকে অনেক বেশী উল্টে পাল্টে দেয়, শুষে নেই আবেগ,

.
জীবনে এমন কিছু বন্ধু ছিল যাদের সাথে দিনের পর দিন কাটিয়েছি, অসময়ে মনে হলো ভুল ক্যাপসাইসিন সবি,

.
জীবন বুজতে হলে আপনাকে খালি পকেটে অথবা সবার সাথে বিচ্ছিন্ন হয়ে কিছু দিন থাকতে হবে, বিল গেটস একটি কথা বলেছিলেন, 'যখন তোমার কাছে টাকা থাকবে না, পৃথিবী ভুলে যাবে তুমি কে, আর যখন তোমার কাছে অডেল টাকা হবে তুমি ভুলে যাবে পৃথিবী কে ৷' ঐ যে বললাম মরিচের ক্যাপসাইসিনের কথা, ওই উপাদানটা মানিব্যাগে ও থাকে বলে আমার বিশ্বাস,

.
আজ আপনার কথায় হাজরো দুধের মাছি ঘুরঘুর করে আপনিও নিজেকে একটা কিছু ভাবতেছেন, ভুল, ক্যাপসাইসিন উবে গেলে আপনি দেখবেন, কেউ নেই, তেমনি একটি সুন্দর মেয়ের পিছনে অনেক ছেলে ঘুরঘুর করে, পার্টের সীমা নাই, এগুলো আপনার মস্তিষ্কের ভুল ধারণা, সবি উবে যাবে, এখানে ক্যাপসাইসিন হিসেবে কাজ করছে আপনার সৌন্দর্য যা মরিচের ক্যাপসাইসিনের মত ক্ষণস্থায়ী....!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×