চুরি করে টাকা পাওয়া গেলে সেটাও একটি কাজ হিসেবে সমাজে অদৃশ্য স্বীকৃতি মিলে !
.
মানি ব্যাগে টাকা না থাকলে সে নিজে অবহেলিত হয়ে টেবিলে পড়ে থাকে !
.
কালো মেয়ের শত গুন থাকলেও অনেক ক্ষেত্রে তকে বিয়ে করতে নারাজ থাকে পাত্র !
.
টাকা দিলেই বস্তু মিলবে সেইটা কালো অথবা সাদা টাকা যেটা হোক না কেনো ৷
.
কিছু মানুষের পরনিন্দা করা একটি জ্বিনগত সমস্যা তারা তা করবেইই করবে ৷
.
নায়ক/নায়িকারা ক্যারেক্টারলেস হলেও তারা হিরো যত দোষ নন্দ ঘোষ বেচারার ৷
.
ম্যাক্সিমাম ছেলে/মেয়েরা বিএফ/জিএফের জন্মদিন মুখস্ত থাকলে ও বাবা/মা'র জন্মদিন জানে না !
.
ক্লাশের ফাস্ট বয় অহেতুক হিংসার শিকার হয় তাকে সবাই আবুল মনে করে !
.
ছেলেরা সুন্দর মেয়ে দেখলেই ক্রাশ খায়, আর মেয়েরা সুন্দর শাড়ি দেখলে ক্রাশ খায় !
.
স্কুলের ক্লাসমিটদের সাথে ব্যর্থ প্রেমিকরা পরে খুশি হয় এই ভেবে ভাগ্যিস বউটা একই বয়সী হয়নি !
.
লিখতে গেলে গল্পের নায়কের নাম নীল এবং নায়িকার নাম নীলাঞ্জনা'র কথা মনে পড়ে ! নামহীনতায় ভুগে !
.
বেকার দেখলেই অনেকে অফিসের হর্তাকর্তা'র ভাব ধরে এক কপি CV পাঠাতে বলে !
.
মেয়েরা কেমন লাগছে? বলে 'সুন্দর লাগছে' উত্তর বাধ্যতামূলক শুনতে চায় !
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





