তনু অথবা অন্য কেউ ধর্ষিত হয়েও ভাগ্যবতী কারণ তাদের বিচারের দাবীতে আন্দোলন হয়েছে ! ফেসবুকাররা গড়ে তিনটি করে স্ট্যাটাস দিয়েছি !
.
কিন্তু চার বছরের যে মেয়েটি ! নাম তার পুজা তাকে চল্লিশের কাছাকাছি এক জানোয়ার সাইফুল ধর্ষণের আগে যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে বড় করে নিয়েছিলো সে ও তো ভাগ্যবতী হতে পারতো ! চৌদ্দ কোটি মানুষ তার নাম ধরে বলতে পারতো, বিচার চাই ! বিচার চাই !
.
ফেসবুক থেকে শুরু করে মিডিয়া গরম হয়ে যেতো ! কেনো গরম হয়নি ?
.
আমরা এমনি ! ইস্যু না হলে হিস্যু করি না ! আমরা একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটনা ভুলে যায় !
.
আমাদের দেহের উত্তাপ কমে গেলে আমরা বৌ কে ও লাথি মেরে বিছানা থেকে ফেলে দিই !
.
হুজগে ! বড্ড হুজুগে জাতি আমরা
.
সত্যি বলতে কি পুজার ধর্ষণের একটি ভিডিও ভাইরাল হওয়া দরকার ছিলো ! দাউ দাউ করে আগুন জ্বলানোর জন্য হলেও
.
অনেক সুশীলরা বলে মানুষ না বাঁচিয়ে ভিডিও করছে ! এ কেমন মানুষ ! তাদের বলছি সে ভিডিওটি না করলে পুজার ধর্ষণের মতো ঘটনাটি দুই এক কাইক এগিয়ে হারিয়ে যেতো
.
এই পর্যন্ত যতগুলো ঘটনা বাংলাদেশ কাঁপিয়েছে সবগুলো ভিডিও ভাইরাল ছিলো !
.
বিচার পাওয়ার জন্য হলেও ভিডিও চাই ! পুজা তোমার দুর্ভাগা কারণ জাতির ইন্দ্রিয়ে সুরসুরি দেওয়ার মতো কোন প্রমাণ আমাদের কাছে নেই সত্যি নেই ! বিচারের দাবী তাই দুকরে কাঁদবে !
.
তোমার আর্তনাদ শুনেও আমরা শুনবো না ! সত্যি তুমি ইস্যু হতে পারোনি ! তোমার মতো হাজারো পুজা ইস্যু না হতে পেরে নীরবে নিভৃতে হেরে যায়
.
এমন কি হাজারো রাজন ! হাজারো খাদিজা ! যাদের নাম জানা হবে না কখনো !
.
আর বেশী কিছু লিখবো না ! কারণ ইস্যুবিহীন একটি লেখা লিখে পাঠকের মন জয় করা যাবে না ! লেখাটিও পুজার মতো নীরবে নিভৃতে হারিয়ে যাবে ! ভালো থেকো পুজা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

