somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞাপন

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল কোম্পানিগুলো এতো টাকা মিনিটে মিনিটে বিজ্ঞাপন আর স্পন্সরের পিছনে খরচ না করে টাওয়ার আর নেটওয়ার্কের পিছনে খরচ করলে ট্যারিফ ও কমতো ! নেটওয়ার্ক সার্ভিসও ভালো দিতে পারতো !
.
সারাক্ষণ ওদের মনে হয় একটা কাজ ! পাল্লা দিয়ে বিজ্ঞাপন ! এক অপারেটর একটা দিলে আরেক অপারেটর দুইটা দেয় !
.
অতীতে একটা অপারেটর ছিলো ! মিনিটে মিনিটে বিজ্ঞাপন দিয়ে বলতো, পালাবে কোথায় ? এখন নিজেরাই পালিয়ে যাচ্ছে !
.
পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞাপন মানুষের মুখ থেকে বের করা 'আহ !! জিনিসটা সেইইই !'
.
আরে দোস্ত শুনছস ! কি এক বিরানী খাইলাম মাইরী মুখে লেগে আছে ! আহ ! দোস্ত সেইই !
.
মুহূর্তে ছড়িয়ে গেলো মুখে মুখে
.
পরের সপ্তাহ দেখা গেলো সেই দোকানের সামনে লাইন আর লাইন !
.
পাশের দোকানি বিখ্যাত সাইনবোর্ড ঝুলিয়ে মাছি মারছে ! আহ ! আমাগো বিরানী ফিলিং ইরানী ! কিরাম ? খেয়ে দেখবেন নি ? যে একবার খাইছে সে এরপর ভেজিটেরিয়ান হয়ে গেছে !
.
যেমন সিলেট সাতকড়ার আচার, রাজশাহীর সিল্ক, টাঙ্গাইলের চমচম, দিনাজপুরের পাপড়, ঢাকার বকরখানি, কুমিল্লার রসমালাই, চট্টগ্রামের মেজবানির গোস্ত, নাটোরের কাঁচাগোল্লা, নোয়াখালির ন্যাড়া পিঠা, মুন্সিগঞ্জের ভাগ্যকুলের মিষ্টি, নওগার সন্দেশ, পাবনার লুঙ্গি কোন বিজ্ঞাপনের কারণে বিখ্যাত হয়েছিলো ?
.
মসলিন, জামদানি, খাদি ও বা কোন বিজ্ঞাপনের কারণে পৃথিবী জয় করেছে ?
.
পৃথিবীর সবচেয়ে বড় এড হলো মানুষের সন্তুষ্টি ! সারা জীবন সুযোগ পেলেই ট্রাম্পের মতো বড় বড় করে বলে উঠবে, একদিন মোড়ের ঐ দোকানের এক কাপ লাল চা খেয়ে এসে বলিস মামু কিসের সন্ধান দিলাম ! পুরাই মাল !
.
এক শুক্রবার শর্মা কিনতে গিয়ে জিইসি ফ্লেভার্সে গেলাম ! কারণ সাদিয়া কিচেন বন্ধ ! এগারোটায় খুলবে ! সাধারণত শর্মার জন্য বিখ্যাত সাদিয়া কিচেন তো উপায়ন্তর না দেখে ফ্লেভার্সে গিয়ে বললাল শর্মা কি সাদিয়া কিচেনের মতো সুস্বাদু হবে ? দোকানদার বলে মিথ্যে বলে লাভ নেই পুরো সিটিজিতে ওদের টেস্ট কোথাও পাবেন না ! ভালো জিনিসের সুনাম মনের অগোচরে অন্য প্রতিযোগীর মুখ দিয়ে ও বের হয়ে যায় !
.
ইট ইজ কল্ড রিয়েল মার্কেটিং ! মিনিটে মিনিটে বিজ্ঞাপনের দৌড় একদিন অথবা একবার ! তারপর শুধু গালি হপে ! :P
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×