somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল শার্ট

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র পাঁচশ টাকা দিয়ে আগ্রাবাদের মোড় থেকে আমেরিকান বিখ্যাত ব্রান্ড টম্মি'র এক্সপোর্ট ওরিয়েন্টেড রিজেক্টেড একটি শার্ট কিনলাম !
.
রিজেক্টেড হওয়ার কারণ লেভেল ছিঁড়া ! লেভেল হলো শার্টের যেখানে একটি এক্সট্রা কাপড় দিয়ে x xl xxl লেখা থাকে সেটি
.
একটি শার্ট অর্জিনাল গ্লোবাল ব্রান্ডের কি না সেটি বুঝার জন্য আপনাকে ফেব্রিকস, লেভেল, ট্যাগস, বাটনের খোদাই মার্ক, সেলানোর প্যাটার্ন, লোগোর সাইজ বিভিন্ন বিষয় সম্বন্ধে অবগত থাকতে হবে
.
বাংলাদেশে সাধারণত নাইক(Nike), রিবোক (Reebok) , লাফোমা(Lafuma), এইচ এন এম(H & M), গ্যাপ(Gap), ব্রুকস(Brouks), জে সি প্যানি(J.C. Penny), ওয়ালমার্ট (Walmart),মার্ট (Kmart), ওসপিগ(Ospig), মাদার কেয়ার(Mother Care), লি(Lee), রেংলার (Wrangler), ডকার্স(Dockers), নাভা(Nba), টম্মি(Tommy Hilfiger), এডিডাস(Adidas), ফ্যালকন(Falcon), এডি বায়ার(Edie Bauyer), আইগেল(Eagle),রেলি(Releigh), এম্মিলি(Emmilee),ফ্রি(Free Spiril), মাইলস(Miles), আমেরিকান আইগেল(American Eagle), হাই টেক(Hi-Tech ), ফিলিফ(Phillip-Maurice), উইনস মোর(Wins More), ডিকাথলোন(Decathlon) ইত্যাদি ব্রান্ডের কাপড় আপনি লোকাল মার্কেটে পাবেন তবে তা নকল হবার সম্ভবনা আশি শতাংশ
.
এসব জ্ঞান দেওয়ার জন্য আমি এই লেখাটি লিখতে বসিনি
.
মাত্র পাঁচশ টাকায় পনেরশ টাকার উপযোগ পাওয়া শার্টটি আমি আরো এক পিচ খুঁজে পেয়েছিলাম ! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র হওয়ায় উপযোগ ব্যপারটি এখনো মাথায় ঘুরে আমার ! উপযোগ মানে উপকারিতা ! যদি একশ টাকা জিনিসেরও যদি এক হাজার টাকা পরিমাণ তৃপ্তি পান তাহলে ঐ জিনিসটার দাম এক হাজার দিলেও আপনার লস হবে না !
.
সোজা বাংলায় এতটুকুতে বুঝে নেন
.
উপযোগ আমি খুব ভালো বুঝি কিন্তু মে বি সেকেন্ড ইয়ারে ক্লাশ টেস্টে 'ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ' চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে না পেরে ক্লাশ টেস্টে পঁচিশে দুই পেয়েছিলাম ! যাক গে... উন্নতি তো হয়েছে ! সেটা মন্দ কি ? কলেজে তো ডাবল জিরো পেয়েছিলাম একই প্রশ্নে !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে বার্ষিক পরীক্ষা শেষে মার্কশীট টাইপের মোটা দুই কাগজের একটি আমলনামা দিতো ! এক পাতায় নম্বর আরেক পাতায় উন্নতি, উন্নীত, উত্তীর্ণ নামক কিছু শব্দ লিখা থাকতো ! হার্টবির্ট নাড়া দিতো খুব !
.
এই তিনটি শব্দের অর্থ জানা না থাকলেও তিনটির কোনটি দিয়ে জান্নাত, জাহান্নাম অথবা উভয়ের মাঝখানে আছি তা ভালোই বুঝতাম !
.
সেই শার্টের কথা বলছিলাম ! সেটি আমি দ্বিতীয় বার আর ক্রয় করিনি ! কারণ একবার যে শার্ট পড়েছি অবিকল সেই শার্ট আমি কখনো চোখে পড়লেও ক্রয় করিনি ! এড়িয়ে চলেছি ! তবে বলেছি, 'এমন একটা শার্ট আমার ছিলো !' আমি জানি সবারি এমন হয় ! তোমারও এমন হয় ! তুমি আমার সেই 'নীল শার্ট' হয়ে গেছো ! এখনো বুঝোনি ?
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×