somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশেলফি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন সকালে এক মাম্মী ড্যাডির মেয়ের ফোনে ঘুম ভাঙ্গলো ! Hi শরীফ ভাই i mean বলতে চাচ্ছি আগামীকাল একুশে february আমাদের lot of plan আছে about twenty first feb নিয়ে ! আপনি কি থাকবেন আমাদের সাথে ? হেব্বী fun হবে actually we want celebrating আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী
.
গত বছর একুশে ফেব্রুয়ারীতে ফুল দিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের একটি মেয়ে, তার এক হাতে ফুলের ডান্ডা আরেক হাতে মোবাইলে কাকে যেনো বলছে, 'হাই নটি বয় এই একুশে ফেব্রুয়ারীতে মুসকিল হে তেরে বিনা এক বি কদম চালনা !' আসলে ফুলের তোড়াটা বেশী ভারী ছিলো তাই ধরার জন্য হলেও একটা ছেলে দরকার ছিলো !
.
গোলাপী বেগম'রা এখন pinky madam রং চেঞ্জ হয়নি বটে তবে ভাষা চেঞ্জ হয়ে গেছে
.
একুশে ফেব্রুয়ারীতে অন্তত একদিন বাংলায় বলতে চেয়েছিলাম ! চঃবিঃতে শোভাকলোণীর কিউট মেয়েটি এসে জিজ্ঞেস করেছিলো, ভাইয়া তুমি আমার ফেসবুক আইডিতে নেই ? বললাম, 'নেই মানে ! ফেসবুকে নিয়মিতো তোমাকে পছন্দ(like) করি তো ! মেয়ে গাল ফুলিয়ে বললো, ভাইইয়াআআ আমার তো 'বয় ফ্রেন্ড' আছে ! বললাম 'ছেলে বন্ধু'ই তো পবলেম নেই ! ছেলে বন্ধু সবারই থাকতে পারে কিন্তু তোমাকে ফেসবুকে পছন্দ(like) করলে ওর সমস্যা কি !
.
আমাদের চিকিৎসক কবি সায়েম ভাই পণ করেছে ফেব্রুয়ারী মাসে বাংলা শব্দ ছাড়া কথা বলবে না ! ডাক্তাররা কবিও হয় অথবা কবি যে কেউ হতে পারে শুধু মন থাকতে হয় ডাক্তার সাব তার জ্বল জ্বল উজ্জ্বল প্রাণবন্ত উদাহরণ এবং চলমান দৃষ্টান্ত ! উনি একুশে ফেব্রুয়ারীর শুভেচ্ছা দিচ্ছেন এভাবে, আপনাকে একুশে ইংরেজী সনের দ্বিতীয় মাসের শুভেচ্ছা ! ইংরেজী শব্দটির বাংলা শব্দ অভিধানে খুঁজে পাইনি বলে দুঃখিত লজ্জিত !
.
অনেক বছর আগে সন্দ্বীপে নানার বাড়ি বাউরিয়ার বধুমালাদারের বাড়িতে কোন এক আট ই ফাল্গুনে ঘুম থেকে উঠে দেখি ভদ্রমশাই 'বাংলা গালি' দিচ্ছে ! সে কি গালি ! ভাবলাম ভাষা দিবস উপলক্ষে সে গালিটাও বাংলায় দিচ্ছে ভেবে গর্বে বুক ভরে যাচ্ছি ! বললাম নানা এটা 'ফকিরন্নীর বাচ্চা হবে না উচ্চারণ হবে ফইন্নীর বাচ্চা !' সে বললো দূর রাখেন আপনার ফইন্নীর বাচ্চা সাঁজ সকালে আমার বাগান থেকে ফুল চুরি করে শ্রদ্ধা নিবেদন করতে গেছে ! হালা ফইন্নী ! হাউ কিউট ! ফইন্নী ইজ কারেক্ট সরি ফইন্নী ঠিক বলেছেন !
.
গত বছর একুশেলফি তোলার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলাম সেখানে দেখলাম ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে বায়ান্নর একুশে ফেব্রুয়ারী রিহার্সেল চলছে ! মন্তব্য নিষ্প্রয়োজন !
.
গত ষোল ডিসেম্বর বিজয় দিবস ছিলো শুক্রবার অফিসের একটি বন্ধ মাইর গিয়েছিলো ! ভাগ্যিস দুইহাজার সতের একুশে ফেব্রুয়ারী মঙ্গলবার পড়েছে হিসেব করে দেখলাম ২০১৪ সালের ২১ শে ফেব্রুয়ারী শুক্রবার পড়েছিলো যাই হোক আমি কি ভুলিতে পারি অনেকদিন পর একটি বন্ধ অতঃপর কেডিএস এক্সেসোরিজ !
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×