somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইস্যু

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যদি কর্পোরেট চাকুরিজীবী না হয়ে শিক্ষক হতাম তাহলে সৃজনশীল প্রশ্নের ধরন হতো এমন,
.
ক) রাম রহিম ইস্যু, সালমান শাহ হত্যার স্বাক্ষী রুবি ইস্যু, বন্যা ইস্যু, জলবদ্ধতা ইস্যু,রোহিঙ্গা ইস্যু, নোবেল ইস্যু, বাধনের ডিবোর্স ইস্যু, মিস ওয়ার্ল্ড এভ্রিলের বিয়ে ইস্যুসহ সাম্প্রতিক ইস্যুগুলোর মধ্যে তোমার কোন ইস্যুটি ভালো লেগেছে তার উপর বিস্তারিত আলোচনা করো!
.
খ) জন্মের পূর্বে মিনু বাবা মা কে হারালো' এমন সৃজনশীল প্রশ্ন করা শিক্ষকের সৃজনশীল জ্ঞান নিয়ে সংক্ষেপে একটি অনুচ্ছেদ লিখো!
.
গ) সাম্প্রতিক ইস্যুর মধ্যে কোনটি জ্বালাময়ী এবং জ্বলাময়ী ছিলো?
.
ঘ) তুমি বড় হয়ে কেমন ইস্যু সৃষ্টির লক্ষ্যে কাজ করবে এবং তার উপর নিজের স্ট্যাটাসে আলোকপাত করবে?
.
একবিংশ শতাব্দীতে পৃথিবীতে সবচেয়ে বড় ইস্যু সম্বন্ধে খোঁজ নিয়ে দেখলাম,
.
সেগুলো হলো যুদ্ধ এবং সন্ত্রাসবাদ, ক্রমাগত শরীরের ওজন বৃদ্ধি, অনিরাপদ পানি, জলবায়ুর পরিবর্তন, শরণার্থী সমস্যা, বেকারত্ব, আয়ের বৈষম্য, দরিদ্রতা, জনসংখ্যা বৃদ্ধি এবং মাদকের অপব্যবহার!
.
মাদক সমস্যা নিয়ে কখনো আমরা একটি আলোচিত ইস্যু তৈরী করতে পেরেছি? অথচ নুসরাত ফারিহা পাদ দিলে তা রাতারাতি ইস্যু হয়ে যায়!
.
বেকারত্ব নির্মূল করতে হবে এই মর্মে কয়টা ইস্যু বাংলাদেশে তৈরী হয়েছে!
.
পরিবেশ রক্ষায় সবুজ বিপ্লব নিয়ে একটি ইস্যু দেখাতে পারবেন? অথচ মেহজাবিনের প্রতারণায় লাবিবের আত্মহত্যা কিংবা মাহির জন্য রোজার আত্মহত্যা ভাইরাল হয়ে ইস্যু হয়ে যায়!
.
রোহিঙ্গা আসার আগে কখনো শরণার্থী নিয়ে ইস্যু হয়েছিলো কিন্তু কোথাকার কোন লিংকিং পার্কের চেস্টার মরে গেলে সবার প্রেসার বেড়ে যায়!
.
ওজন বৃদ্ধি নামক নীরব ঘাতক নিয়ে যখন বিশ্ব উদ্ধিগ্ন তখনো আমার দাদী প্রত্যেক বার সন্দ্বীপে গেলে আমাকে বলে তুই দিন দিন শুকায় যাইতাছোস কেন! কারণ বিষয়গুলো ইস্যু হয়ে চায়ের টেবিলে পর্যন্ত পৌঁছেনি!
.
নিরাপদ পানি চাই বলে একদিনও চোখে দেখা পুরো ফেসবুক বিশ্বকে একসাথে হুংকার দিতে দেখিনি!
.
আয়ের বৈষম্য নিয়ে কি বলবো! সেদিন তো মেয়েটি মুখের উপর বলে দিয়েছে আমার গাড়ির দরজা খোলার জন্য যে দারোয়ান রেখেছি তার বেতনও তোমার থেকে বেশী! এটা নিয়ে তো একটা ইস্যু হতে পারতো!
.
যুদ্ধ কিংবা সন্ত্রাসবাদের কথা বাদ ই দিলাম! মিস্ ওয়ার্ল্ড থেকে মুকুট হারনো এভ্রিলের স্বামী যেমন বলেছিলো, আমি মেয়ে চিনতে ভুল করেছিলাম ঠিক তেমনি আমরা ইস্যু চিনতে ভুল করছি প্রতিনিয়ত!
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×