somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভন্ড বাবা

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নামের পাশে রোটার কামাল/কুদ্দুস/টুদ্দুস দেখে রোটারী ইন্টারন্যাশনাল কিংবা রোটারী ক্লাব সম্বন্ধে জানার আগ্রহ থেকে বুঝলাম এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সংগঠন যা পুরো বিশ্বব্যাপী বিস্তৃত!
.
চিন্তা করছিলাম আমার নামের পাশেও একটা রোটার লাগিয়ে রোটার শরীফ হিসেবে আত্মপ্রকাশ করার কিন্তু রোটার লাগানোর চেয়ে লায়ন লাগালে বেশী মানাবে ভেবে আর লাগালাম না!
.
রোটারী ক্লাবের স্লোগান হলো, 'নিজের উপরে সেবা!''
.
তো অনেকে ভুল বুঝে নিজেই নিজের সেবা করে যাচ্ছে! ডা ডঃ ইঞ্জি এডভোকেটের মতো রোটার/লায়ন লাগিয়ে এক্সট্রা ভাব নিয়ে চলছে!
.
যদিও এই দেশে অনেক চোর বাটপার হজ করে এসে নিজের নামের পাশে আলহাজ্ব লাগিয়ে বসে থাকে!
.
লেখাটি শুধু তাদের জন্য যাদের সমাজ সেবা কিংবা দান লোক দেখানো
.
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গত বছর ক্যামেরাম্যানের সামনে একজন ভিক্ষুককে পাঁচ ডলার দান করতে গিয়ে উল্টো বিপাকে পড়েছিলেন! জনগন বুঝে গেছিলো!
.
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল গত ছয় জুন তার জন্মদিনে ক্যামেরার সামনে পোজ মেরে গরীবদের মধ্যে খাবার বিতরণ করতে গিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন!
.
গরীব দুখীদের লম্বা লাইনে দাঁড়িয়ে রেখে পাঁচ মিনিট ধরে কম্বল দেওয়ার দৃশ্য ক্যামেরায় সঠিকভাবে ধারণ করার গল্পটি সূচনা পালের লেখায় পড়েছিলাম সেদিকে যাবো না,
.
২০১৫ সালে ময়মনসিংহে নূরানী জর্দা ফ্যাক্টরির মালিক শামীমের লোক দেখানো যাকাত বিতরণ কালে পদদলিত হয়ে ২৭ জন মহিলা এবং শিশুর করুণ মৃত্যুর শোক জাতির মনে আছে?
.
এটি শুধু একটি মাত্র উদাহরণ না,
.
যাকাত নিতে গিয়ে গত ৩৫ বছরে মারা গিয়েছেন ২৫৪ জন হত দরিদ্র গরীব মানুষ!
.
আরো দুঃখের বিষয় সমাজের দানব-বীর'রা এক পর্যায়ে দানবীর খেতাব পেতে উঠে পড়ে লাগে!
.
শুনেছি বাংলাদেশে এখন বিনা পুঁজিতে সবচেয়ে বড় ব্যবসা হলো সাহায্যের নাম করে টাকা উঠিয়ে নিজে লাভবান হওয়া!
.
হিউম্যানিটি ফর রোহিঙ্গা’ নামে একটি সংগঠন কোটি টাকা অনুদান নিয়ে ৬৮টি গাড়ি নিয়ে কিছুদিন আগে রোড মার্চ করে ত্রাণ বিতরণকল্পে যখন পুলিশের হাতে ধরা খেলো তাতে দেখা গেলো ৬৭ টি গাড়িতে মানুষ এবং ১ টি গাড়িতে অল্প কিছু ত্রাণ নিয়ে বিতরণের ভন্ড নাটক সাজিয়েছে তারা!
.
তখনি প্রশ্ন জাগে মনে, এই সমাজে ভন্ড বাবাদের সংখ্যা দিন দিন বাড়ছে!
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×