somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইম ইন লাইফ ইজ এ পুলিশ

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ পুলিশের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত সিনেমা 'ঢাকা অ্যাটাক' নিয়ে কিছু লিখবো ভাবছি এমন সময় চোখে ভেসে আসলো 'আইন নিজের হাতে তুলে নিবেন না' 'এরেস্ট হিম' 'ইয়ু আর আন্ডার এরেস্ট' টাইপ কিছু কথা!
.
একজন পুলিশ কনস্টেবল সের আলীর কথা মনে আছে যে ২০১৭ সালের ২৩শে জানুয়ারী সাহসিকতার জন্য পিপিএম পদক পেয়েছিলেন যে তার আগের মাসে ডিসেম্বরের ১১ তারিখে ঘটে যাওয়া বাস দূর্ঘটনা থেকে একটি শিশুকে উদ্ধার করে কোলে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কারো ক্যামেরায় আটকে গিয়ে ভাইরাল হয়ে গিয়েছিলো সে ছবি সেদিন তিনি নিজ এলাকায় ছুটিতে ছিলেন!
.
স্রেপ পুলিশ হিসেবে নয় মানবতার কারণে এগিয়ে গিয়েছিলেন!
.
দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মতলব এক্সপ্রেসের বাসটি যখন খাদে পড়ে যায় তখন পুলিশ কনস্টেবল পারভেজ নিজের বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দিয়ে যাত্রী প্রাণ রক্ষার উচিলা হয়েছিলেন!
.
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়েরে ল্যাকরইক্স বলেছিলেন, 'পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের দক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতা অত্যন্ত উঁচুমানের।'
.
কিন্তু নিজ দেশে কেনো তাদের সেবা প্রশ্নবিদ্ধ হয় তার জন্য কারা দায়ী সে বিষয় লিখতে যাবো না! বেপারগুলো ওপেন সিক্রেট!
.
তার চেয়ে বরং কৌতুক করি,
.
এক আমেরিকান পুলিশ তার সন্তানের হাত থেকে আইফোন সেভেন নদীতে ফেলে দিয়ে বললো তোর বাবার টাকার অভাব নেই! কাল আইফোন এইট কিনে দিবো! তা দেখে জাপানি পুলিশ তার সন্তানের হাত থেকে প্রিয় বিশ হাজার ডলার দামের রোলেক্স ঘড়িটি ফেলে দিয়ে বললো কাঁদিস না বাবা তোর বাবার টাকার অভাব নেই! কূলে নেমেই নতুন কিনে দিবো তা দেখে বাঙ্গালী পুলিশটি তার সন্তানকে ই ফেলে দিলো!
.
আমেরিকান আর জাপানি পুলিশ তো অবাক!
.
বাঙ্গালী পুলিশ বললো, আমার সন্তানের অভাব নেই তাই সন্তান ই ফেলে দিলাম!
.
কিছুক্ষণ পর সন্তান নদী থেকে উঠে এসে বললো, বাবা আইফোন আর ঘড়ি দুটোই খুঁজে পেয়েছি! তোমার ঘড়ির অভাব আর আমার আইফোনের! এই নাও!
.
তেমনি আমাদের পুলিশ বাহিনীতে এখন যোগ্য নেতৃত্বের অভাব এবং ক্ষমতাসীনদের প্রভাব থেকে তাদের মুক্ত করে আদর্শ এবং নৈতিকতার মধ্য দিয়ে পরিচালিত করার মানসিকতার বড়ই অভাব!
.
ঢাকা অ্যাটাক কেনো একদিন অসাধু মহল পুরো বাংলাদেশে অ্যাটাক দিলেও সে হুমকির উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা বাংলার পুলিশদের আছে বলে আমরা বিশ্বাস করি!
.
কোন এক সকালে উঠে যদি দেখি পুলিশ বউ দূর্নীতিগ্রস্থ স্বামীর দিকে হ্যান্ডকাপ ঝুলিয়ে হুংকার দিয়ে বলছে 'ইয়ু আর আন্ডার এরেস্ট' সেদিন 'মাই এইম ইন লাইফ ইজ এ পুলিশ' লিখতে যে কেউ গর্ববোধ করবে!
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×