somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার হতে পারে দেখা- শিরোনামহীন

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৭ই সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাঁপিয়ে গিয়েছিলো শিরোনামহীন সেদিন বিকেলে আমি সিইপিজেড মিটিংয়ে ছিলাম! কেডিএস এক্সেসোরিজের কলিগ রিয়াজ ভাই বারবার ফোন দিয়ে বলছিলো ভাই চবিতে শিরোনামহীন নাকি আসতেছে? তুমি কিছু জানো! তাড়াতাড়ি খবর নিয়ে জানাও
.
অফিস চুলোয় যাক শিরোনামহীন মিস্ করা যাবে না!
.
একটা ব্যান্ড তরুণ হৃদয়ে কতটা জনপ্রিয় হলে ভক্তদের হৃদয়ে এভাবে জায়গা করে নিতে পারে বলতে পারবেন?
.
সেই হৃদয়গুলো 'সারা বেলা বন্ধ জানালা' গানটির মতো আজ হাহাকার করছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়!
.
শুনেছি শিরোনামহীনের নদী গানের লাইনের মতো 'পাষাণ সময় স্রোতের তোড়ে ভাসল না ত কেঊ' তানজীর তুহীন ভাই এক বুক কষ্ট নিয়ে হয়তো আর ফিরে আসবে না
.
অথবা,
.
হাসিমুখ গানের লাইটির মতো 'অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়' প্রাণশুন্য হয়ে হারিয়ে যাবে ব্যান্ডটি
.
শহরের কথা গানের 'রাস্তায় একফালি নিঃশ্বাস, অন্ধ শহরে ছুটে চলা বাস' লাইনটির মতো অগণিত ভক্তের দীর্ঘশ্বাস উঠবে!
.
তবুও শূভ্র রঙ্গিন গানের লাইনটির মতো 'ঝড়ের রাতে, হেরে গেলেও বাঁচতে শেখা' বেঁচে থাকবে মানুষের হৃদয়ে একটি নাম শিরোনামহীন!
.
হয়তো তুহীন ভাইয়ের লেখা হয় না গানের লাইটির মতো 'তোমার অশ্রু আমার চলা, একতারেতে রয় না' কখনো এক তারে তাদের গান গাওয়া হবে না!
.
তাদের লাল নীল গল্প গানের লাইটির মতো 'বন্ধু তুমি জান যেতে হবে কত দূর, কত দূর বহুদূর, যেতে হবে কতদূর?' বহুদূর যাওয়া হবে না একটি স্বপ্নিল ব্যান্ডের!
.
নিশ্চুপ আধার গানের একটি লাইনের মতো 'গাইতে কি পারো তুমি আমার গান?' কেউ এমন দরদ দিয়ে গাইতে পারবে না কিছু গান!
.
অথবা জাহাজী গানের লাইনটির মতো 'শৈশবের মত দামী, আমার কান্না জড়ানো গান, মাথা উচু সেইন্ট গ্রেগরী আমার, সময়ের টানে ম্লান' অবসন্ন হয়ে যাবে একটি প্রতিবাদ!
.
ক্যাফেটেরিয়া গানের লাইনটির মতো 'আমি বুড়ো কবিতার মত চুপচাপ' হয়ে রবে একটি ভাঙ্গনের গল্প!
.
তবুও তাদের রূপসী নগর গানের লাইনটির মতো 'আবার হবে দেখা, তোমাদের এই অচিন নগরে, সহসা ধূসর ধুলোর ভীড়ে, অচেনা রূপসী নগরে......আবার হতে পারে দেখা' আমরা অপেক্ষা করে যাবো চিরকাল ফিরে আসার!
.
সেদিন 'প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা'য় ভরে উঠবে!
.
ইচ্ছে ঘুড়িরা আবারো আকাশে উড়বে, সুতোর টানে আবারো চুরি হবে আকাশের নীল! কি বলেন?
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×