somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইস্যুগুলো টিস্যুর মতো একবার ব্যবহারযোগ্য

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মৃতি শক্তি খুব দুর্বল হয়ে গেছে, সকালে এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছি তো বিকেলে দেখা হলে মনে হয়, 'কোথায় যেনো দেখেছি তাহারে!'
.
কি একটা আন্দোলন নিয়ে দুই চারদিন ব্যস্ত ছিলাম মনে পড়ছে না! ওহ সরি! মনে পড়েছে কোটা সংস্কার আন্দোলন!
.
গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত যতগুলো ইস্যু এসেছিলো ততগুলো নিয়ে মাথা গরম ছিলো কিন্তু ইস্যুগুলো একটাও মনে পড়ছে না!
.
কোন একটা ইস্যু নিয়ে লিখে ভালো লাইক পেয়েছিলাম কিংবা ব্লগে হিট পেইজে শেয়ার সেটা কি ইস্যু ছিলো তা খুঁজে দেখার সময় নাইকা!
.
পুরো বাঙ্গালীর সেন্টিমেন্ট আমার মতো! ইস্যু আসলে ইস্যু ভুলে যায়!
.
টাইম লাইনে সেই রকম একটা ইস্যু ঘুরছে! স্টান্ড ফর ইশা!
.
প্রত্যেক ইস্যু নিয়ে আমরা দুইভাগে বিভক্ত! কেউ দাঁড়িয়ে যায় তো কেউ বসে যায়!
.
কোন এক সকালে ফেসবুকে ঢুকে দেখি কোন ইস্যু নেই তখন কেমন জানি শূন্য শূন্য লাগে! সেদিন খোঁজ করি মেসি রোনালদো কি করছে ইত্যাদি ইত্যাদি!
.
ওয়ান্স আপন এ টাইম কয়েকদিন কোন ইস্যু ছিলো না বলে কোন এক সেলেব্রেটি যেনো মাইক্রো ফোন নিচে রেখে বাষ্পবায়ু ছেড়ে পুরো দেশ দূষিত করে দিয়েছিলো! নাম মনে পড়ছে না!
.
সেদিন এক বাচ্চাকে জিজ্ঞেস করলাম জীবনে কি হতে চাও সে বললো, আমি ইস্যু হতে চাই!
.
ঝামেলা হলো ইস্যুগুলো টিস্যুর মতো একবার ব্যবহারযোগ্য তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো সরকার ইস্যু দিয়ে ইস্যু তোলে বলে কেউ কেউ মনে করে,
.
ইস্যু জন্য সরকারকে বিয়ে করানো হয় তো আবার ইস্যুর জন্য ডিবোর্স ডিক্লারও হয়!
.
কোথায় হারিয়ে যায় ইস্যুর নায়ক নায়িকারা সেই আজ আর নেই!
.
কি যেনো একটা ইস্যুর ডায়লগ ছিলো, 'ভাই আমার হিসেব থাকে না, আমি ঘুমে থাকি'
.
চিকনগুনিয়ার সাথে ব্লু হোয়াইল ইস্যু থেকে মুক্তি লাভ করার পর সুখে থাকতে ভূতে কিলাই তাহসান মিথিলা/ সাকিব অপুর বিচ্ছেদ!
.
হালের কিউট বয় তাসকিনের বিয়ে থেকে শুরু করে মিস্ ওয়ার্ল্ডে এভ্রিলের বিয়ে কেলেঙ্কারি!
.
আস্তে আস্তে ইস্যু মনে পড়ছে!
.
এই রমাজানে কি তবে কেকা ফেরদৈসি বিখ্যাত সঙ্গীত সাধক মাহফুজুর রহমানের গানের তালে তালে ইভা রহমানের উপস্থাপনায় নতুন কোন রেসিপি নিয়ে হাজির হবে কি না সেই প্রতীক্ষায় আছি!
.
খুব জানতে ইচ্ছে করে এখনো কি সারাহ্ ঠিক আগের মতো রিপ্লাই করে কি না!
.
মাঝখান দিয়ে হাতের ফাঁক দিয়ে প্রশ্ন ফাঁস নামক ইস্যুটি হারিয়ে গেলো! হায়!
.
রোহিঙ্গাবাসীরা ইস্যু শেষে থেকেও নেই!
.
সুবোধ কি সত্যি পালিয়ে গিয়েছিলো? নাবিলা কিছু জানে কি না তা ও জানি না!
.
রামপাল, পদ্মা সেতু, ব্যাংক লোপাট থেকে শুরু করে শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষণের ঘটনাগুলো সাগর রুনির মতো মাটির নিচে ধামা চাপা পড়ে যায়!
.
তবুও সম্প্রতি কোটা আন্দোলনে ছাত্র সমাজের ঐক্য দেখে মনে হলো না এখনো বঙ্গবন্ধুর সোনার বাংলা দেখার আশা শেষ হয়ে যায়নি যেখানে কোন ধরণের বৈষম্য থাকবে না!
.
না কি আন্দোলনের পিছনে একদিন আমিও সরকারি চাকরি করে ঘুষের টাকায় নন্দ বাবু সেজে তোমার মতো সুন্দরীকে বিয়ে করে দেখিয়ে দিবো টাইপ অনুপ্রেরণা কাজ করেছে কি না কে জানে!
.
কেনো সবাই সরকারী চাকরির জন্য পাগল কিংবা এর পিছনে রহস্য কি সেটাও তদন্ত করে বের করা উচিত!
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×