আজকে যদি আপনার সকাল ইলিশ মাছের লেঞ্জা দিয়ে শুরু হয় তাহলে মনে রাখবেন আপনি অনেক ভাগ্যবান মানুষ,
.
কারণ আমি আমার সকালটা চা বিস্কুট দিয়ে শুরু করেছিলাম!
.
সবাই যখন মঙ্গল শোভাযাত্রা করছিলো তখন আমি মঙ্গল শুয়াত্রা করছিলাম কারণ বহুদিন পর দুই দিন অফিস ছুটি পেয়ে দিব্যি শুয়ে থাকার মজাই আলাদা,
.
সেই মেয়েটির জন্য আমার খুব খারাপ লাগছে যাকে রমনার বটমূলে ইলিশ মাছের মাথা খেতে দেওয়ার পর সে মন বেজার করে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলো!
.
আমি তাকে আশ্বস্ত করে কমেন্ট করেছিলাম, লিপিস্টিকও মাছের আঁশ দিয়ে তৈরী আপনার আঁশসহ মাছ খাওয়ার সৌভাগ্য হচ্ছে! খেয়ে নিন!
.
পহেলা বৈশাখের সবচেয়ে বড় ঝামেলা ঘর থেকে বের হলে স্বাদের মেকাপ গরমে নষ্ট হয়ে যায় তা থেকে মুক্তি পেতে একটু সুপার গ্লু কিংবা ফেবিকল মিশিয়ে নিতে পারেন
.
মাথার ফুল সতেজ রাখতে পানির ছিটকে দিন তবে সবধান পানির ছিটকে যেনো মুখে না লাগে তাতে মেকাপ উঠে গেলে ব্রেকাপও হয়ে যেতে পারে!
.
তোমরা যারা আমার মতো ব্যাচলর তাদের বলছি, 'এসো হে বৈশাখ এসো এসো' ডাকলে কিচ্ছু হবে না বরং 'এসো হে বৈশাখী এসো এসো' ডাকলে অন্তত বৈশাখী না এলেও এশা আসতে পারে ৷'
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




