somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ নেই! তোর কেউ নেই!

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পহেলা বৈশাখ বর্জন করেছিলাম কারণটা একটু পর বলছি,
.
হঠাৎ ফোন এলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিয় বন্ধু বশিরের সে দীর্ঘদিন আমাদের কাছ থেকে লুকিয়ে ছিলো বেকারত্বের হতাশা ক্ষোভ অভিমান বুকে নিয়ে!
.
অসাধারণ গল্প বলে বন্ধুটি,
.
গতকালকে তার বলা যে সাধারণ গল্পটি আমার অসাধারণ লেগেছিলো সেটি হলো এমন,
.
এক লোক আরেক লোকের পিছনে দৌড়াচ্ছে সামনের জন তার শার্ট চুরি করে নিয়ে গেছে বলে,
.
তার পেছনে আরেক লোক দৌড়াচ্ছে সে তার প্যান্ট চুরি করে নিয়ে গেছে বলে,
.
তারও পিছনে এক লোক দৌড়াচ্ছে তাকে তার পরের জন জিজ্ঞেস করলো, ভাই আপনি দৌড়াচ্ছেন কেনো?
.
সে উত্তর দিলো, আরে ভাই! লজ্জার কথা কি আর বলবো আমার শর্ট প্যান্ট নিয়ে গেছে বলে,
.
তারপর সে পাল্টা প্রশ্ন করলো, আপনি ভাই কেনো দৌড়াচ্ছেন? সে বললো, 'দূর ভাই! আমি দৌড়াচ্ছি চোরাইয়া আমার গা'য়ের মাপ নিয়ে গেছে বলে!'
.
সত্যি বলতে কি দুই হাজার সাত সাল থেকে গত পহেলা বৈশাখ পর্যন্ত এমন কোন পহেলা বৈশাখ ছিলো না আমি সকালে বের হয়ে রাতে ফিরে আসিনি!
.
আমি এবারের পহেলা বৈশাখে বিকেল চারটায় দুইটা বন্ধুর ফোন পেয়ে বের হয়েছি বাসা থেকে!!!
.
কিসের বালের পহেলা বৈশাখ! প্রাণের বন্ধুদের ছাড়া! ওরা তো 'মনের মাপ' চুরি করে নিয়ে চলে গেছে!
.
চিরকাল ই আমি এতো আলসে যে বন্ধুদের ফোন পেলে তারপর শেইভ কিংবা জুতো পালিশ করে বের হয়!
.
আমার লাইফে বন্ধুদের যে গালি সবচেয়ে বেশী শুনেছি তা হলো, 'দূর শালা সবাই এসে গেছে তুই কই! হালার পো হালা তাড়াতাড়ি আয়'
.
রেডিসন ব্লু বলেন কিংবা হালের সাদিয়া কিচেনের শর্মা কোনটার স্বাদ বন্ধুদের সাথে ভাগ করে খাওয়া পাঁচ টাকার সিঙ্গারার মতো কখনো হবে না,
.
সদ্য ক্রয় করা প্রাইভেট কারের কাঁচ নামালে যখন পাশে বন্ধু নেই অনুভূতি আসে তখন ইহা শুধু ব্যস্ততার ডুবে যাওয়া জানালার ফাঁক দিয়ে দেখা এক বন্দী জীবন!
.
চাকরির সুবাধে অনেক বড় বড় টাকওয়ালাদের খুব কাছ থেকে দেখার সুযোগ হয় তাদের সবার সেলারি রেঞ্জ কয়েক লাখ টাকা থেকে শুরু হলেও কেমন যেন প্রাণহীন!
.
গল্পের সুবাদে জেনেছি তাদের কেউ কেউ শাটলে গান গাইত! চুটিয়ে আড্ডা দিতো! সেই হাসিমুখ! অন্ধকারে হারিয়ে যায় একদিন!
.
অন্যতম প্রতিষ্ঠানে পুরো একটা কর্পোরেট শাখার দায়িত্বে থাকা এক বড় ভাইকে যখন জিজ্ঞেস করেছিলাম, পঞ্চাশতম ফূর্তিতে চবিতে গিয়েছিলেন? দীর্ঘশ্বাস ফেলে বলেছিলো, 'প্রতিদিন এতো সমস্যা দায়িত্ববোধ রেখে শেষ কবে যে কোথায় গিয়েছিলাম মনে নেই! এটা কোন জীবন হলো!'
.
জীবন থেকে দেখেছি যে যত বড় পজিশনে আছে তার ব্যস্ততা তত বেশী!
.
কোন একদিন হয়তো পহেলা বৈশাখে বন্ধুরা ফোন করে বলবে, দূর হালা! তুই কই? 'বন্ধু গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে আছি'
.
বুক কেঁপে উঠবে! নিঃশ্বাস ঘন হবে! হৃদয়ে তোলপাড় করা অনুভূতি! হৃদয় আন্দোলিত হয়ে স্লোগান বের হবে! 'বালের মিটিং ফিটিং' এটা কোন জীবন হলো! সেই আওয়াজ কেউ শুনবে না!
.
সবাই শুনবে, 'করিম সাহেব আমি বুঝতেছি না আপনাদের এতো সুযোগ সুবিধা দেওয়ার পরও মার্কেটে কেনো আমরা লিডিং দিতে পারছি না!'
.
'স্যার পহেলা বৈশাখ নিয়ে আমাদের যে ইভেন্টটা ছিলো ওটা নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম? অনুমতি দিলে বলতাম.....!'
.
রাখেন আপনার পহেলা বৈশাখের ইভেন্ট আসেন সবাই এক সাথে পান্থা ইলিশ খাবো.... 'খাওয়ার ফাঁকে মুখ তুলে দেখি, কেউ নেই! কেউ নেই!'
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×