somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাত দে

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় দেখতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোভাকলোণীতে দুপুরে খাওয়ার সময় একটা ভিক্ষুক আসতো যাকে ভাত দিলে সে এমন ভাবে খেতো তা দেখে মনে হতো পুরো বাংলাদেশে খাচ্ছে!
.
খাওয়ার পর আধা ঘন্টা বাবা মা ছেলে সন্তান নাতি পুতি খন্তিসহ আগামী একশ বছরে উক্ত বংশে যেসব সন্তান জন্ম গ্রহণ করবে তাদের মঙ্গল কামনা করে দোআ করতে থাকতো!
.
একজন গরীব বাউল শিল্পীর মেয়ে জরি, ছোটবেলা থেকে অভাব অনটনের মধ্য দিয়ে বড় হতে থাকে! দুমুঠো ভাতের জন্য বাবা মারা যাওয়া পর 'ভাত দে' বাংলা সিনেমায় শাবানার অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম,
.
১৯৭৪ এর দুর্ভিক্ষের সময় কবি রফিক আজাদ বড্ড অভিমান করে লিখেছিলেন,'ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো'
.
এক মুঠো ভাতের অভাবে নানা অজুহাতে ৮৫ বছরের বৃদ্ধ নুর মোহাম্মদ প্রায় ছয় মাস ধরে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন!
.
২০১২ সালে ফরিদপুরের পাংশা উপজেলার বনগ্রামে মা আছিয়া বেগম তার নাবালক দুই ছেলেমেয়েকে সাথে নিয়ে ভাতের অভাবে গাছে ঝুলে আত্মহত্যা করেছিলেন!
.
জাপানে ২০১৫ সালে পুলিশ যত লোককে গ্রেপ্তার করেছে তাদের ২০ শতাংশ বৃদ্ধ তারা ছোট খাট চুরি করে পুলিশের কাছে ধরা দেয় কারণ জেলে তিন বেলা খেতে পারবে এই আশায়!
.
২০১৭ সালে শেরপুরে ভাতের অভাবে বার বছরের কিশোরী কণিকা ভাঙা ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে শিরোনাম হয়েছিলো,
.
ভাত খাওয়ার পর লেখাটি লিখতে বসেছি সুতরাং এতো দুঃখ ভরাক্রান্ত হয়ে লাভ নেই,
.
ভাতের অভাব নিজের জীবনে দেখিনি শুধু অন্যকে দেখে উপলব্ধি করেছি!
.
ব্যাকরণে পড়েছি 'ভাতের অভাব'কে এক কথায় বলে 'হাভাত' তো এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলো তাহলে 'পানির অভাব'কে এক কথায় কি বলবে? ছাত্র উত্তর দিলো 'হাঁপানি'
.
চাল থেকে ভাত রান্না করার পর আমরা মাড় ফেলে দিই! এক হিসেবে দেখা গেছে এক কেজি চালের ভাত থেকে মাড় ফেলে দিলে পুষ্টি গুণসহ দেড়শো গ্রাম চাল অপচয় হয়!
.
স্বল্পোন্নত দেশ বাংলাদেশে এভাবে যে চাল অপচয় হয় তা টাকার অংকে হিসেব করলে বছরে বিশ হাজার কোটি টাকার অপচয়!
.
সোজা হিসেবে আসি,
.
প্রতিনিয়ত অবচেতন মনে যে দেড়শো গ্রাম চালের অপচয় হয় তা বাঁচানো গেলে কেউ আর ভাতের অভাবে মারা যাবে না! সত্যি বলছি! অংকটা বড্ড সোজা!
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×