somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এগুলো এডিট করা যায়

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মা ফটো স্টুডিও দোকানে আমাকে জিজ্ঞেস করেছিলো ভাই আপনার কোন ধরণের কোট টাই পছন্দ!
.
বললাম আপনার কালেকশনে কোন কোন কালারের কোট টাই আছে? সে বললো, যেমন খুশি তেমনভাবে সাজিয়ে দিবো!
.
তারপর সে বললো, শার্টের দুইটা বোতাম খুলে পোজ দেন! দিলাম! অতপর সে ছবিগুলোর উপর এডিট করে কোট বসিয়ে দিলো!
.
সেই পাসপোর্ট সাইজ ছবি মোটামুটি চাকরিতে এপ্লাই থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সব জায়গায় দেদারচ্ছে চালিয়ে দিচ্ছি!
.
পয়ত্রিশতম বিসিএসে যখন প্রিলি ফেইল করলাম তখন আবার সেই স্টুডিও'তে গেলাম!
.
বললাম ভাই ছবি এডিট করতে হবে! সে বললো, এবার কোন কালারের কোট টাই লাগাবেন?
.
বললাম, 'কোট টাই ঠিক থাকবে মাথাটা পাল্টে সুশান্ত পলের মাথাটা লাগিয়ে দিয়েন'
.
যদি আপনার কালেকশনে আরেকটু কিউট অন্য কোন বিসিএসে প্রথম দ্বিতীয় তৃতীয় কেউ থেকে থাকে দেখাতে পারেন!
.
বিলিভ ইট আর নট,
.
এক সময় আমি শাহরুখ খান হতে চাইতাম! ফ্রিতে নায়িকাদের সাথে আলিঙ্গনের সুযোগ আছে বলে,
.
শেষ যখন আমি বক্সার মোহাম্মদ আলী ক্লে হতে চেয়েছিলাম তখন প্রেমিকার বড় ভাই আমার প্রথম টার্গেট ছিলো!
.
জগতের সকল ছাত্র ছাত্রীর সুখের জন্য স্কুলে আমার শিক্ষামন্ত্রী হওয়ার শখ ছিলো! শপথ নিয়ে ঘোষণা করতাম, 'আজ থেকে স্কুল অনির্দিষ্ট কালের জন্য ছুটি'
.
জগতে যখন যা ভাবিয়েছে আমি তা হতে চেয়েছি,
.
মানুষ কিভাবে একটা এইম ইন লাইফ নিয়ে জীবন কাটানোর স্বপ্ন দেখে তা আমি এখনো বুঝতে পারিনা!
.
রমণীরা যখন হুমায়ুন আহমেদের বই বুকে নিয়ে হাঁটতো তখন আমিও লেখক হতে চাইতাম! জগতের তামাম সুন্দরীরা আমার লেখার প্রেমে হাবুডুবু খাবে এক্সেট্রা এক্সেট্রা....!
.
'আমি নেতা হবো' কিংবা 'শোরুমের সামনে টাঙ্গানো ছবি হবো'
.
সত্যি বলতে কখনো ভালো মানুষ হতে চাইনি! পাড়ার এক ভালো মানুষ ছিলো শুনলাম সে বড় চাকরি করে তবুও তার একটি নতুন পাঞ্জাবী ছিলো না!
.
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক খুব ভালো মানুষ ছিলো তাকে রোজ দেখতাম দশ টাকা রিক্সা ভাড়া বাঁচানোর তাগিদে হেঁটে হেঁটে বাজার নিয়ে বাসায় যাচ্ছে!
.
একজন ভালো নেতা দেখেছিলাম রোজ টংয়ের দোকানে বসে বসে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা বলতো,
.
জীবনে আমি যত ভালো মানুষ দেখেছি তাদের অনেকে অনেক কিছু করার যোগ্যতা রাখতো!
.
এক ভালো লোককে জানি,
.
প্রথমে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভিজিটিং অধ্যাপক ছিলেন এরপর লন্ডনের কিংস কলেজে ফলিত গণিতের শিক্ষক তারপর কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে সায়েন্স রিসার্চ ফেলো অতপর সিটি ইউনিভার্সিটিতে অধ্যাপনা পরিশেষে সব ছেড়ে দিয়ে মাত্র তিন হাজার টাকা বেতনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম,
.
যিনি পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃত কিন্তু কে বা খবর রেখেছিলো তার!
.
২০১৭ সালে বাংলাদেশে ‘ব্যক্তিত্ব’ বিভাগে একনম্বর জায়গাটি নিয়েছিলেন সাবিলা নুর এবং মিয়া খলিফা!
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×