somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খেলা কথা না

০১ লা মে, ২০১৮ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বিদ্যা সিনহা মিম্, আমার মনে হয় আপনি যদি ফেসবুকে ছবি আপলোড বন্ধ করেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে!
.
প্রিয় মম্, আপনাকে ফলো করার পর আমি এখন চোখ বন্ধ করে বলতে পারি আপনার কয় কালারের কয়টা শাড়ি আছে!
.
ইমন ভাই, ডাক্তার কি সকাল বিকাল রাতে তিন বেলা ছবি আপলোড করিবেন নামক প্রেসক্রাইব করেছিলো?
.
শালার! একসময় আমি মনে করতাম, আমি মনে হয় ফেসবুকে সবচেয়ে বেশী ছবি আপলোড করেছি কিন্তু না....!
.
আমি সারা জীবনে যত ছবি আপলোড করেছি মীমকে ফলো না করলে জানতাম না সে একদিনে তার দ্বিগুণ ছবি আপলোড করে!
.
কিছু কিছু মেয়ে আছে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত দেহের প্রতি খন্ডের ছবি আপলোডের পর নিজের পুরো ছবি আপলোড করে!
.
আবার কিছু মেয়ে আছে নিজের মতো একটু দেখতে এমন মেয়ের ছবি আপলোড করতে করতে ফেসবুক ভাসাইয়ালাইছে!
.
আমি একটা জিনিস বুঝিনা আপনি নিজের ছবি আপলোড করেন না কিন্তু প্রোফাইলে সুন্দরী মেয়েদের ছবি আপলোড করে কাদের আকৃষ্ট করেন?
.
একবার তো আমি এক মেয়ের হাত দেখে প্রেমে পড়ে গিয়েছিলাম তারপর দেখি তা আরেক মেয়ের হাত!
.
ফেসবুকে আরো কিছু আজব প্রজাতির উদ্ভব হয়েছে,
.
জনপ্রিয় গ্রুপগুলোতে পোস্ট দেয়, পাঁচ ফুটের উপরে কে আছো হাত তোলো? তারপর একযোগে অনেকে নিজ উচ্চতা কমেন্ট করে!
.
আমিও একটা পোস্ট দিয়েছিলাম, পাঁচ ইঞ্চির উপরে কারা আছো কমেন্ট করো কিন্তু পোস্ট এপ্রুভ হলো না! ইয়ে মানে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির কথা বলছিলাম!
.
সিকিউর গ্রুপ খুলে একজন পোস্ট করে, আপনার ফটো গ্যালারির শেষ ছবিটি দেখতে চাই তারপর একে একে কমেন্টে ছবির পর ছবি আপলোড হতে থাকে!
.
আমিও একটি পোস্ট করবো ভাবছিলাম,গ্যালারির সবচেয়ে খারাপ ছবিটি যা ডিলিট করতে ভুলে গেছিলেন তা আপলোড করুন কিন্তু পোস্ট করিনি!
.
সেদিন দেখলাম, আপনার ক্রাশের ছবি দিন নামক পোস্ট করুন মর্মে দেওয়া পোস্টে এক হাজার প্লাস মানুষ কমেন্টে ছবি আপলোড দিয়েছে!
.
আমিও একটি পোস্ট দিয়েছিলাম, কমেন্টে আপনার বাবার ছবি আপলোড করুন কিন্তু গ্রুপ এডমিন পোস্ট এপ্রুভ করেনি!
.
কিছু গ্রুপে প্রতিদিন ফটো কনটেস্ট হয়, দুটি মেয়ের ছবি জোড়া লাগিয়ে বলে এক না দুই কে বেশী কুল্? কমেন্টে এক দুই এক এক দুই চলতে থাকে আবার কিছুক্ষণ পর আরেকটি পোস্ট দিয়ে বিজয়ী ঘোষণা করা হয়!
.
গ্রুপে সুন্দরী পোস্ট করলো, 'বর্তমানে কে কত টাকার মালিক কমেন্ট করো আমি ৫২০ টাকা' সেখানে কমেন্ট করেছিলাম ৫০০ দিলে হবে? তারপর 'ব্লক'
.
বিনোদনের অভাববোধ করলে আমি ফেসবুকে চলে আসি! তবে এই ফেসবুককে ভালো কাজে লাগিয়ে অনেক কিছু করা সম্ভব কারণ এটি এখন পৃথিবীর সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম! খেলা কথা না!
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×