টিউশনিকে এখনো শ্রমের আওতায় আনা হয়েছে কি না আমি জানি না তবে উক্ত শ্রমিকদের সুন্দর কর্ম পরিবেশ নিশ্চিতকল্পে বিস্কুটের বদল অন্য কোন সুস্বাদু নাস্তা পরিবেশন সময়ের দাবী!
.
আট ঘন্টা শ্রম দেওয়া শেষে বাসায় আসার পথে বউ যখন বলে তাড়াতাড়ি মার্কেটে গিয়ে আটা ময়দা সুজি তেজপাতা নিয়ে এসো তখন কোথায় থাকে মানবাধিকার কর্মীরা?
.
শ্রম দিবসেও প্রতিদিনকার মতো মাথার ভিতর যখন ২৪ ঘন্টা তুমি ঘুরো ফিরো সেই বিচার আমি কাকে দিবো!
.
কিংবা,
.
টেনশন নামক মানসিক শ্রম যখন একজন মানুষের প্রতিটা মুহূর্ত তিলে তিলে গ্রাস করে নেয় তখন কি বা করার থাকে
.
তোমরা শুধু মে দিবসের আট ঘন্টা শ্রমের তাৎপর্য দেখলে কিন্তু একজন মায়ের আঠারো ঘন্টা শ্রমের কোন মূল্যায়ণ করলে না!
.
ছুটির দিনে মে দিবসকে মেয়ে দিবস মনে করে তোমরা যারা পার্কের আনাচে কানাচে বসে স্বেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছো তাদের বিনা শ্রমে ঘুমানোর দন্ড দেওয়া যেতে পারে
.
শ্রমিকদের জন্য বেতন আছে দিবসও আছে কিন্তু বেকারদের জন্য কিছু নেই! বেকার হলো সমাজের এতিম শ্রেণি!
.
অনেকে শ্রমিক সংঘের সভাপতি হতে আগ্রহী হলেও বেকার সংঘের সভাপতি হতে কেউ চাইনা!
.
পেটে ভাত না থাকলে তখন আট ঘন্টার চাকরিও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়! শ্রমিকরা ওভার টাইমের খোঁজে থাকে! একটু বেশী উপার্জন!
.
শ্রম ঘন্টা কতক্ষণ সেটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যায্য মজুরি না হলে পূর্ণিমার চাঁদ কিংবা অবসরকেও ঝলসানো রুটি মনে হবে
.
আরেক শ্রেণি আছে, কারণে অকারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে ঘন্টার পর ঘন্টা নন্দ দুলাল হয়ে দাঁড়িয়ে থাকে তাদের জন্য একটু চা পানির ব্যবস্থা করলে শ্রমের একটা ভ্যালু ক্রিয়েট হবে বলে মনে হয়,
.
আরো একটা শ্রেণি আছে যারা নতুন বিয়ে করেছে তাদের শ্রম ঘন্টা নির্ধারণের দাবী এবং সবাইকে বিশ্ব শ্রম দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা এখানেই শেষ করছি!
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




