somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেইড ইন বাংলাদেশ

০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৪ সালে বিশ্বকাপের প্রায় ত্রিশটি দলের শুধু দর্শকদের জন্য বাংলাদেশ জার্সি বানালেও ব্রাজিল একমাত্র দেশ ছিলো যার শুধু দর্শক না তাদের মূল খেলোয়ারদের জার্সিতে 'মেইড ইন বাংলাদেশ' লিখেছিলো,
.
ব্রাজিল গার্মেন্টেস দূর্ঘটনায় যেসব শ্রমিক নিহত হয়েছিলো তাদের সম্মান এবং স্মরণে 'মেইড ইন বাংলাদেশ' লেখা জার্সি গায়ে নেমেছিলো,
.
অনেকে বলে ব্রাজিল নিয়ে লাফালাফি করো কিন্তু ব্রাজিলের কয়জন প্লেয়ার বাংলাদেশের নাম জানে তাদের বলছি ওরা বাংলাদেশ গা'য়ে দিয়ে স্বপ্নের বিশ্বকাপ খেলেছিলো,
.
২০১৮ সালের বিশ্বকাপে বাংলাদেশে তৈরী জ্যাকেট পড়বেন আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, বেলজিয়াম, কলম্বিয়া, মেক্সিকো, স্বাগতিক রাশিয়া দলের খেলোয়াররা,
.
আর্জেন্টিনার সাপোর্টারদের যদি কেউ বলে ভাই আর্জেন্টিনার কয়জন সাপোর্টার বাংলাদেশকে চিনে তাদের বলুন তাদের গায়ে মেইড ইন বাংলাদেশ ঝুলছে!
.
কেডিএস এক্সেসোরিজের চাকরির সুবাধে অ্যাডিডাস যে প্রতিষ্ঠানে তাদের বিশ্বকাপের জার্সিগুলো বানাতে দিয়েছে সে কর্ণফুলী শু ইন্ডাস্ট্রিজকে আমরা প্যাকেজিং সাপ্লাই দিয়েছি সুতরাং এজ এ সেলস্ পার্সন হিসেবে আমিও গর্বিত,
.
কিন্তু যে শ্রমিকরা মাথার ঘাম পা'য়ে পেলে যত্ন সহকারে পোশাকগুলো তৈরী করে তাদের জীবন এতোবেশী সংগ্রাম মুখর যে এসব আবেগ নিয়ে ভাবার তাদের সময় হয় না!
.
ব্যবসার সুবাধে চট্টগ্রামের প্রায় গার্মেন্টেসে আমার যাওয়ার সুযোগ হয়েছে আমি কাছ থেকে দেখেছি কিভাবে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে অনবদ্য ভূমিকা রেখে চলেছে নারী পুরুষরা!
.
কারখানা ছুটির পর যখন লক্ষ লক্ষ শ্রমিক ইপিজেড কেইপিজেড দিয়ে বের হয় তখন রাস্তার বুক পর্যন্ত কেঁপে উঠে! প্রতিদিন অর্থনৈতিক মুক্তির মিছিল বের হয়!
.
আনিসুল হকের লেখা 'জিম্মি' উপন্যাস অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী 'মেইড ইন বাংলাদেশ' নামক একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সেখানে এক বেকার যুবকের দুঃখ কষ্ট যাতনা রূপায়িত হয়েছিলো এমন লক্ষ যুবক যুবতী আজ 'মেইড ইন বাংলাদেশ' বানিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখার সাহস পাচ্ছে,
.
আর 'মেইড ইন বাংলাদেশ' শিল্পে বর্তমানে জড়িত আছে প্রায় ৪৫ লক্ষ মানুষ যার ৮০ শতাংশ নারী! ভাবা যায়!
.
বাংলাদেশে নাইক(Nike), রিবোক (Reebok) , লাফোমা(Lafuma), এইচ এন এম(H & M), গ্যাপ(Gap), ব্রুকস(Brouks), জে সি প্যানি(J.C. Penny), ওয়ালমার্ট (Walmart),মার্ট (Kmart), ওসপিগ(Ospig), মাদার কেয়ার(Mother Care), লি(Lee), রেংলার (Wrangler), ডকার্স(Dockers), নাভা(Nba), টম্মি(Tommy Hilfiger), এডিডাস(Adidas), ফ্যালকন(Falcon), এডি বায়ার(Edie Bauyer), আইগেল(Eagle),রেলি(Releigh), এম্মিলি(Emmilee),ফ্রি(Free Spiril), মাইলস(Miles), আমেরিকান আইগেল(American Eagle), হাই টেক(Hi-Tech ), ফিলিফ(Phillip-Maurice), উইনস মোর(Wins More), ডিকাথলোন(Decathlon) নামক যেসব বায়ার কাজ করে তাদের মধ্যে H & M অন্যতন,
.
সুইডিশ কোম্পানী H & M এর প্রায় ৪৩ টি দেশে ২০০০ এর উপর শো-রুম আছে যেখানে আপনি মেইড ইন বাংলাদেশের পোষাক পাবেন,
.
সুইডেনের 'ডগেন ইন্ডাষ্ট্রি' নামক একটি পত্রিকায় একবার একটি নিউজ করেছিলো 'বাংলাদেশে আন্দোলনের মুখে সুইডেনের এইচ এন্ড এম কোম্পানী বন্ধের পথে' এমন,
.
বাংলাদেশে একজন শ্রমিকের বেতন যদি ৫২০০ টাকা ধরি তা একজন সুইডিশ ক্লিনারের একদিনের বেতনের চেয়েও কম!
.
ওস্তাদ কিইন্না লন 'মেইড ইন বাংলাদেশ' পিতলের দামে সোনা বানাইছে!
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:৫৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

×