আমরা এক সময় টাকায় আমাদের নাম্বার লিখে অপেক্ষা করতাম কোন এক অচেনা বন্ধুরা আমাদের ফোন করবে! সে যদি মেয়ে হয় তাহলে তো চাঁদ কপাল হবে
.
এক সময় আমাদের মোবাইল নম্বরের আশে পাশের প্রতিবেশীদের আমরাও ফোন করে বিরক্ত করতাম!
.
না জানা এক পৃথিবীর কত শত নাজানা গল্পগুলো আমাদের আকর্ষণ করতো
.
ফোন করে চুপ থেকে কন্ঠ শুনার অভ্যেস সত্যি ছিলো
.
তোমার নাম্বারে রাত তিনটায় যে অচেনা নম্বর ভেসে আসতো তার অপর প্রান্তের ছেলেটি হয়তো তোমার নিঃশ্বাসের শব্দকেও ভালবাসতে শুরু করেছিলো!
.
দেয়ালে দেয়ালে লাল ইটের টুকরো দিয়ে লেখা অক্ষরগুলো সত্যি তোমার আর আমার নামের ছিলো,
.
এক সময় আমার স্বপ্নে দুই চাকার একটি সাইকেলের পিছনে তুমিও ছিলে!
.
এখন তা সবকিছুই হাস্যকর
.
দুই বক্স মার্বেল থাকায় মানসপটের ছোট্ট বেলার জমিদার বন্ধুটি আজ ঠেলা গাড়ি ঠেলে চলছে!!!
.
ইয়ো ইয়ো খেলায় সবচেয়ে সুন্দর করে ইয়ো ইয়ো নিজের হাতের মুঠোয় নিয়ে আসা বন্ধুটিও আর কখনো ফিরে আসবে না!
.
এক টানে লাটিম মাটিতে পড়ার আগে হাতের তালুতে নিয়ে এসে ঘুরানো বন্ধুটি নিয়তির ভাগ্যে ঘুরপাক খাচ্ছে
.
কত বোকা ছিলাম আমরা!!!
.
সুখে থাকতে হলে তবে কি বোকা থাকতে হয়
.
সম্পত্তি বলতে বুঝতাম শিম বিচি কিংবা বড়ই বিচি সংগ্রহ করাকে,
.
কত বেলুন আমরা ফুলিয়ে উড়িয়ে দিয়েছি!
.
বোকা বোকা স্মৃতিগুলোর হাস্যকর কর্মকান্ড রোমন্থন করে আজ নিজেকে বড্ড চালাক হয়ে গেছি মনে হচ্ছে, জানিনা আরো কয়েক যুগ পর এখনকার কান্ডগুলো এমন বোকা বোকা মনে হবে কি না!
.
একসময় ক্রাশ খেয়ে ভূত হয়ে পড়ে থাকা বন্ধুটা সদ্য বিয়ের পর বলছে, 'দূর! ঐ বালের মেয়ের কথা আর বলিস না নিজের কর্মকান্ড মনে করে হাসি আসতেছে!'
.
শালার সেই মেয়ে তো এখনো ছেলেটি তার জন্য দেবদাস এমন ধারণা নিয়ে এখনো ভাব ধরে বসে আছে! তাজ্জব বেপার!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



