somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবাক ক্রিকেট বিশ্ব!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি খেলা দেখিনি মাঝে মাঝে স্কোর দেখেছি টাইমলাইনে ঢু মেরে দেখলাম সবাই তামিম তামিম করতেছে!
.
মুশি ১৪৪ করলো কিন্তু তামিম করলোটা কি!
.
একজন একটা ছবি দিলো তামিম একহাতে ব্যাট করছে ভাবলাম হয়তো ইনজুরি হওয়ার পর এক হাতে বল ঠেকিয়েছে
.
এমন আমি অনেক দেখেছি! ব্যাট স্লিপ করলে এক হাতে শর্ট দেয় অনেকে,
.
একবার আমার এমন হয়েছিলো! শোভাকলোণী বনাম মাঠ কলোণীর খেলা চলছে! এক বলে চার রান দরকার! টান টান উত্তেজনা!
.
ব্যাট শক্ত করে ধরে দুইবার মাটির সাথে গুঁতো মেরে প্রতিপক্ষকে বুঝিয়ে দিলাম আমি কে! বলার দৌড়ে আসতেছে আমি ক্রিজ ছেড়ে বাহিরে চলে আসলাম!
.
আম্পায়ারকে লক্ষ্য করে বললাম, পাশ দিয়ে সুন্দরী মেয়ে যাচ্ছে! ওনাকে নিরাপদে রাস্তা পারাপার হতে দিন্!
.
বলা যায় না বল লেগে তার মাথা এসপার ওসপার হয়ে যেতে পারে যেকোন সময়,
.
হাজার হলেও নিজের উপর আমার তখনো কনফিডেন্স তুঙ্গে!
.
যাই হোক! বোলার শোয়েব আক্তারের ফ্যান ছিলো! মিডল স্ট্যাম্পের ডান পাশে বল ঘষতে লাগলো! আমিতো অবাক তার ভাব দেখে!
.
আজ ওর একদিন না হয় আমার একদিন,
.
আবারো দৌড়ে এসে ডান দিক থেকে একটা লাফ দিয়ে বাম দিকে গেলো! আমাদের সময় এটা ভালো বলারদের একটা ফ্যাশন ছিলো!
.
বোলার বল ছুড়ে মারলো! আমি সজোরে ব্যাট হাকালাম! মার ঠ্যালা! ব্যাট হাত থেকে ছুটে ফোর হয়ে গেলো! বল মিডল স্টাম্প হিট করে পরে আছে!
.
আশেপাশে তাকিয়ে দেখলাম সেই সুন্দরী নেই তো! থাকলে আজ নিশ্চিত ব্যাটের আঘাতে সে শয্যাগত থাকতো!
.
খেলার অর্ধেকের পরও তামিম শয্যাগত থাকার কথা,
.
একাত্তরের একটা কমন সিন্ ছিলো মুক্তিযোদ্ধাদের একহাতে গুলি লেগেছে তারা আরেক হাতে মেশিনগান চালিয়ে যাচ্ছে!
.
তামিমও তাই করেছে! এক হাত ভেঙ্গে গেছে আরেক হাত দিয়ে সে নয় নম্বর পজিশনে বাংলাদেশকে বুকে আগলিয়ে রেখেছিলো!
.
পুরো ক্রিকেট বিশ্ব কিছু সময়ের জন্য নিঃস্তব্দ হয়ে গিয়েছিলো! মাঝে মাঝে গর্ব হয়! পচন্ড গর্ব! আজ তামিমের জায়গায় আমি আপনি হলেও ঠিক এই কাজটি করতাম!
.
আমাদের বুক ভরা দেশপ্রেম তবুও কোথাও যেনো একটা যোগসূত্রের অভাব আছে!
.
বকুল ফুলগুলো যেনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে অাছে একটি সুতোর অভাবে মালা হচ্ছে না! তামিম আজ তেমন একটি সুতো ছিলো!
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×