somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবাহিকতা

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চ.বি.তে প্রথম দিন যখন ফ্রি জিমে গেলাম এসে নিজের দিকে তাকিয়ে দেখলাম কোন চেইঞ্জ আসেনি!
.
দ্বিতীয় দিন গেলাম নিজের দিকে তাকিয়ে দেখলাম নাথিং!
.
তৃতীয় দিন মনে হলো আমি চিকনা থেকে হাড্ডিতর হয়ে যাচ্ছি!
.
অনেক দিন পর মনে হলো পরিবর্তন হচ্ছে! উপকৃত হচ্ছি! হাতের বাইসেপ টাইসেপ এমন হয়েছে যে মনে হলো এখন থেকে আমিও টি শার্ট পড়ে মাঞ্জা মারতে পারবো!
.
আর মাত্র কয়েকটা দিন ব্যাস! সুন্দরীরা আমার আর্মস দেখে কমেন্ট করবে, ওয়াও! আমিতো শেষ!
.
বডি বিল্ডিংয়ের গল্প বলতে আসিনি কারণ সেই শরীর এখন আর নেই! বলতে চাচ্ছি সফলতা হলো ধারাবাহিকতা! ধরে রাখা! যেটাকে বলে কনসিস্টেন্সি!
.
আপনি যখন প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করবেন মনে হবে কোন লাভ তো পাচ্ছিনা কিন্তু এক বছর পর মনে হবে না কিছু একটা উপকার হয়েছে!
.
নারিকেলে যখন প্রথম হাতুড়ি দিয়ে আঘাত করেন মনে হয় কিছুতো হয়নি কিন্তু ভিতরে চিড় ধরে যা দেখা যায় না তারপর পুনঃপুন আঘাতের পর নারিকেল ফাটে!
.
প্রতিদিন রোজ করে গোলাপ রেখে যাওয়া বখাটে ছেলেটির প্রেমে পড়ে মেয়েটিও বলে, 'আমি ওকে আমার ভালবাসা দিয়ে ভালো করে ফেলবো!'
.
ধারাবাহিকতা ক্রমান্বয়ে অভ্যেসে পরিবর্তন হয়ে তা স্বভাবে পরিণত হয়!
.
আপনি যখন অন্যের সমালোচনা করতে অভ্যস্ত হয়ে পড়বেন তখন তা আপনার স্বভাবে পরিবর্তন হয়ে একদিন মনে হবে অন্যের নিন্দা না করে পেটের ভাত হজম হচ্ছে না!
.
তাই প্রধানমন্ত্রীরা একটা জোকস বলেন, 'সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন সম্ভব!'
.
অক্সিজেন থেকে বায়জিদ যাওয়ার সময় প্রায় দেখি রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে তার শেষ নাই সেদিন একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কহিনীটা কি? চাকরিতে জয়েন করার পর দেখতেছি 'একদল খোঁড়ে আরেকদল ভরে' তখন মাঝখান থেকে একজন বলে উঠলো 'উন্নয়নের ধারাবাহিকতা চলছে!'
.
তুখোড় বক্তব্য চলছে 'এই সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে' তারপর উঠলো আমাদের জাতীয় কাক্কু 'এই সরকারের পাশাপাশি আমাদের বিরোধি দলেরও ধারাবাহিকতা বজায় রাখতে হবে!'
.
ধারাবাহিকতা রক্ষায় সবচেয়ে এগিয়ে আছে 'জি বাংলা' আর 'স্টার জলসা' মেয়েটি মা থেকে দাদী তারপর তার নাতী পুতি খন্তি হলো তবুও তার বিটলামিতে সিরিয়ালের মতো ধারাবাহিকতা থাকে!
.
বলা হয়ে থাকে 'পানির অপর নাম জীবন' আসলে বেপারটা হলো 'বিশুদ্ধ পানির অপর নাম জীবন' তেমনি 'ধারাবাহিকতা না বরং ভালো কাজের ধারাবাহিকতার অপর নাম সফলতা!'
.
আমাদের সবার মধ্যে ধারাবাহিকতা আছে
.
প্রতিদিন রোজ করে অন্যদের পিছনে বাঁশ দেওয়ার ধারাবাহিকতা,
.
বন্ধু বান্ধব সহকর্মী প্রতিবেশী কিংবা অন্যদের নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে মজা নেওয়ার ধারাবাহিকতা,
.
রোজ করে কাজ ফাঁকি দেওয়ার ধারাবাহিকতা,
.
প্রতি দুই সেকেন্ড পর পর মানুষ নতুন চিন্তা করে আমাদের দু সেকেন্ড পর পর ফালতু চিন্তার ধারাবাহিকতা আছে,
.
আমাদের গবেষণার ধারাবাহিকতা আছে তবে তা পাশের বাসার শাড়ি চুড়ি গয়না আর ছেলে মেয়ের রেজাল্ট কিংবা কে কি করেছে তা নিয়ে,
.
দিনশেষে একটা নিজের জীবন নিয়ে জন্ম লাভ করে আমরা ধারাবাহিকভাবে অন্যের জীবনে পড়ে থেকে এমন অভ্যস্ত হয়ে পড়ি মনে হয় 'ওটা ই আমার জীবন!'
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×