somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুসরাত ইস্যু আজ শেষ দিন

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর মাত্র চব্বিশ ঘন্টা পর নুসরাত ইস্যু হারিয়ে গিয়ে নতুন করে পহেলা বৈশাখ 'ইস্যু' হয়ে আসবে,
.
লাল নীল হলুদ শাড়ি পাঞ্জাবীতে টাইম লাইন মুখরিত হয়ে যাবে!
.
হেডলাইন থেকে পত্রিকার পাতার কোন এক কোণে নুসরাত হারিয়ে যাবে
.
এভাবে বহু নুসরাতরা টাইম লাইন থেকে হারিয়ে গেছে! যাবে! যাচ্ছে!
.
ধরে নিলাম, টাইমলাইনে, নুসরাতের শেষ রাত,
.
আজ যেমন নুসরাতকে নিয়ে লিখলে ডাবল লাইক কমেন্ট শেয়ার হচ্ছে ঠিক নতুন ইস্যু পহেলা বৈশাখ এলে তা কমে অর্ধেক থেকে শূন্যের কোঠায় নেমে আসবে,
.
নুসরাতকে নিয়ে যেসব পত্রিকা নিউজ চ্যানেল পোট্রাল ইয়ুটিয়ুবরা আজ সোচ্চার তারা যখন দেখবে আগামীকাল নিউজের কাটতি নেই, টিয়ুবে ভিউয়ার নেই, চ্যানেলে টিআরপি নেই, পোট্রালে হিট্ নেই আস্তে করে নুসরাত নামটিকে ডাস্টবিনে ফেলে দিয়ে নতুন নামে আলোচিত হবে,
.
মিডিয়া এবং রাজনীতিকদের কাছে জনগনের সেন্টিম্যান্ট একটা বিশাল বিষয়!
.
আসলে মূল সমস্যা হলো জনগনের, তারা কখনো একটি ইস্যু নিয়ে স্থির থাকতে পারে না, সম্ভবও না!
.
আজ আমরা সবাই রাতের ভাত খেয়েছি, সকালের নাস্তা থেকে শুরু করে সব কাজ আগের মতোই করেছি কিন্তু নতুন করে আজ যা করেছি তা হলো শুধু আপসোস্!
.
দিনশেষে নুসরাত আমার আপনার বোন না, মা না, খালা না, মামী না, কিচ্ছু না!
.
শুধু যার চলে যায় সে ব্যাথা ভুলতে পারে না! নুসরাত বেঁচে থাকবে তার বাবা ভাই মা বোন কিংবা কোন প্রিয় মানুষের অশ্রুজল কিংবা বেদনায়!
.
সরকার খুব ভালোভাবে জানে চব্বিশ ঘন্টা কিংবা বাহাত্তর ঘন্টা পেরুলে জনগনও ঠান্ডা হয়ে যাবে!
.
কয়েকদিন পর পত্রিকার পাতায় তদন্ত কমিটির রিপোর্ট পেশ হলেও সেই খবর পড়ার টাইমও আমার আপনার হবে না! হয় না!
.
সেদিন যারা 'তনু হত্যার বিচার চাই' বলে দলে দলে প্লেকার্ড পেস্টুন ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন তারাও আজ নুসরাতের জন্য রাস্তায় নেমেছেন কিন্তু সেখানে কোথাও তনু নামটি খুঁজে পেলাম না! নুসরাত জায়গা করে নিয়েছে!
.
একদিন নুসরাত থাকবে না ইশরাত সে জায়গা করে নিবে!
.
এগুলো কঠিন বাস্তবতা! আজ যে মেয়েটা ধর্ষিত হয়েছে সে ভাইরাল হয়নি বলে কেউ আমরা একটা কাগজের টুকরো হাতে লিখে গলায় ঝুলিয়েও দাঁড়ায়নি!
.
কারণ সে পাবলিক সেন্টিম্যান্টে আঘাত করতে পারেনি,
.
জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরের মতো সে ও হারিয়ে গেছে!
.
গত বছর বছরের প্রথম তিন মাসে ধর্ষণের শিকার ১৮৭ জন সেই হিসেবে এই বছরও প্রথম তিন মাসে এর কম বেশী ধর্ষিত হয়েছে, বছরের চতুর্থ মাসে এসে নুসরাত ভাইরাল!
.
শুধু গত বছর ২০১৮ সালে ধর্ষণের শিকার হয়েছিলো ৯৪২ জন, তাদের মধ্যে গণধর্ষণের শিকার ১৮২ জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছিলো ৬৩ জন নারী কে, আপনার বিচার চাই প্লে কার্ডে ওদের নাম নেই কেনো?!!!
.
নো নো নো! শুধু নুসরাতের বিচার চাই মর্মে যদি আমরা আন্দোলন করি তাহলে সকল ধর্ষিতদের প্রতি অবিচার করা হবে,
.
আসলে সকল ধর্ষিত নারীর বিচার পাওয়ার অধিকার আছে! প্রধানমন্ত্রী আপনি নুসরাতের নাম না বরং আরেকটি বিবৃতি দেন যে 'শুধু নুসরাতের ধর্ষক না বরং সকল ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে' আর আইনমন্ত্রী যে বললেন 'প্রয়োজনে নুসরাতের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার হবে' উক্তিটি আসলে এমন হওয়া উচিত 'প্রয়োজনে সকল ধর্ষকদের বিশেষ ট্রাইব্যুনালে এনে বিচার করা হবে!'
.
নুসরাত মরে গিয়ে বেঁচে গিয়েছে কিন্তু এমন এক সমাজে কোটি কোটি নারী বেঁচে থেকে মরার প্রস্তুতি নিচ্ছে!
.
কখন যে কাকে স্যার ভাইভা বোর্ডে 'নেক্সট্' বলে ডাক দিবে কে বা জানে!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×