somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনন্দ ডে

১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেলে জাতে উঠা পাবলিকগুলো পরের দিন যে পান্তা খেয়ে স্কুল কলেজ অফিসে আসবে তাকে জাত থেকে হাস্যকরভাবে বহিষ্কার করবে,
.
আসলে এগুলো ঐতিহ্য পালন না বরং ট্রেন্ড হয়ে গেছে!!!
.
পাঁচশ টাকার ইলিশ হাজার টাকা দিয়ে কিনলে আসলে ইলিশের স্বাদ বেড়ে যায় না,
.
এগুলো আসলে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে!!!
.
আমাদের ফ্রিজে একটা ইলিশ মাছও নেই, এর মানে এই নয় যে আমরা ইলিশ মাছ খায় না বরং দাম কমলে এনে ফ্রিজ ভর্তি করে রাখবো,
.
জ্বি, আমাদের টাকাগুলো হিসেবের টাকা, পহেলা বৈশাখের আগের দিন কিন্তু ইলিশ মাছের দাম ছড়া হলেও রুই মাছ কেজি প্রতি পঞ্চাশ টাকা কম ছিলো, সুযোগটা কাজে লাগিয়েছি!
.
বার্থ ডে, ম্যারেজ ডে, ভ্যালেন্টাইন ডে, থার্টি ফাস্ট নাইট, পহেলা বৈশাখ, এই ডে, সেই ডে..... এতো টেনশন নিতে নিতে মানুষগুলো রোবট হয়ে যাচ্ছে,
.
বাড়ির কর্তার প্রেসার সামনে কোন দিবস্ আছে শুনলে বেড়ে যায়!!!
.
সে খবর কি কেউ রাখে, প্রাণ পণে তাকে যে কত লোড নিয়ে সামাজিক স্ট্যাটাস রক্ষা করতে হয় তা কেউ ভেবে দেখে না,
.
মনে মনে 'বালের ডে' 'চুলের দিবস' বলে বলে গালি দিয়ে বাং'গালি'পনা কিংবা ইংলিশপনা লোক দেখানো উৎসবে মেতে উঠতে হয়!
.
ব্যাংকগুলো ইলিশ ক্রয়ের জন্য বিশেষ লোনের ব্যবস্থা করে দিতে ইচ্ছুক হয়ে উঠে,
.
প্রত্যেক দিবসে হোম মিনিস্টারের সবকিছু নতুন চাই,
.
সেদিন এক ভদ্র মশাই বলেই ফেললো 'বউটা আর পুরনো রেখা তাহলে কি হবে' এভাবে খুনসুটি হয়!
.
একবার বউ এসে বললো জানো ফেসবুকে 'মাই ডে' আসছে তা শুনার পর ভয়ে ভয়ে প্রশ্ন করলাম এটা আবার কোন ডে!
.
বিয়ের পর 'অমুক ডে' 'সমুক ডে' 'তমুক ডে' শুনলে কেবলি বলতে ইচ্ছে করে 'বাদ দে' 'ভাই বাদ দে'
.
জীবনে এখন কেবলি কিছু ফর্মালেটি ছাড়া আর আনন্দ নেই! একটা খরচ টরচ বিহীন 'আনন্দ দে' পালন করা দরকার!
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×