somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে জীবন শুধু তোমার একার না

১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'জিরো' নাম দিয়ে শুরু করা একটি ব্যান্ড পরবর্তিতে 'লিংকিং পার্ক' নামে পৃথিবীর রক ব্যান্ডের ইতিহাস পাল্টে দিয়েছিলো,
.
২০০০ সালে প্রকাশিত তাদের প্রথম অ্যালবাম 'হাইব্রিড থিওরি' পরের বছরে পৃথিবীতে সবচেয়ে বেশী বিক্রী হওয়া অ্যালবামের নাম!
.
দু দুইবার গ্র্যামি এ্যাওয়ার্ড জিতে নেওয়া এই ব্যান্ডের লীড্ ভোকাল চেস্টার বেনিংটন ২০১৭ সালে আত্মহত্যার পর জীবনের হিসেব নিকেশ অনেক পাল্টে গেছে,
.
২০০৮ সালে তিনি এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন তার বাল্য জীবনের কষ্ট সে এখনো ভুলতে পারছেন না যখন থেকে তার বাবা মায়ের ডিভোর্স হয়েছিলো!
.
কষ্টগুলো তাকে তরুণ বয়স থেকে একজন মাদকসেবী হিসেবে গড়ে তুলেছিলো,
.
চেস্টার বেনিংটন তার ব্যান্ডদলকে অনুপ্রেরণা দিতেন এই বলে যে 'আমি যখন ১৯৯৯ সালে লস এঞ্জেলসে এসেছি এবং জিরো ব্যান্ডের সাথে কাজ শুরু করছিলাম তখন আমার গাড়ির দুটো লাইট নষ্ট হয়ে গিয়েছিলো, টাকার অভাবে মেরামত করতে পারিনি তাই আমার গাড়ি ঘন্টায় ৩৫ মাইলের কম বেগে চলতো'
.
দারুণভাবে অনুপ্রেরণা দিতে পারা সে মানুষটাও কষ্ট ভুলতে পারতেন না! পারেননি!
.
পৃথিবীর যাবতীয় খ্যাতি, মর্যাদা, টাকা, উন্মাদনা সব পেয়েও তার মনে হয়েছে, না না না, আমাদের সব থাকলেও প্রিয় মানুষদের অবহেলা কিংবা পাশে না থাকা সহ্য করার ক্ষমতা নেই!
.
যার মোটিবেশনে, পৃথিবীর সেরা ব্যান্ড দল সৃষ্টি হয়েছিলো, সে ও একদিন নিঃশেষ হওয়ার সিন্ধান্ত নিয়ে নিলো,
.
তার মাত্র দুই মাস আগে,
.
চেস্টারের প্রিয় বন্ধু, যুক্তরাষ্ট্রের সাউন্ডগার্ডেন ও অডিওস্লেভ ব্যান্ডের জনপ্রিয় গায়ক ক্রিস কর্নেল আত্মহত্যা করেছিলেন!
.
প্রিয় বন্ধুর অকালে চলে যাওয়া সে কখনো মেনে নিতে পারেনি! প্রচুর ভেঙ্গে পড়েছিলো!
.
বন্ধুর উদ্দশ্যে লিখেছিলেন 'তুমি যে আমাকে কতভাবে অনুপ্রাণিত করছো তা আর বলা হবে না কখনো আর!'
.
আরো লিখেছিলেন 'তোমাকে ছাড়া এই গ্রহ আমি কল্পনায় আঁকতে পারছি না' আসলে প্রিয় মানুষগুলো এমনি,
.
দুমাস পরে, চেস্টারও বিদায় নিলেন! এমন মৃত্যু কাম্য ছিলো না কিন্তু প্রিয় মানুষগুলো ছাড়া এমন বেঁচে থাকাটাও তো বড্ড কষ্টের, বেদনার!
.
শুনো ভাই, তুমি যখন আত্মহত্যার সিন্ধান্ত নাও তখন একটু ভেবে দেখো তাোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারবে না এমন মানুষও পৃথিবীতে বেঁচে আছে,
.
নিজে চলে গিয়ে তাদের মেরে ফেলার মতো এতো স্বার্থপর কাজ কখনো করোনা!
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

সুবোধকে আমরা কি খুব দ্রুত ‘ব্র্যান্ড’ বানিয়ে ফেলছি?

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১




ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’

কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×