somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেয়াদব

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশি নব্বই দশকের একটা বেয়াদব ছিলো প্রাপ্ত বয়ষ্কের জন্য একটা অ্যালবাম করেছিলো নাম 'নিষিদ্ধ' প্রতিটা গান শুনে মনে মনে বেয়াদবটাকে ভালোবেসে ফেলেছিলাম,
.
এমন করে সত্য বলতে আর কোন শিল্পীকে তেমন দেখিনি যদিও হায়দার আলী মাঝে মাঝে একটু বলতে চেয়েও চুপ হয়ে যায়!
.
সেই সময় নাটকের বাকের ভাই নামক বেয়াদবকে বাঁচাতে মিছিল হয়েছিলো,
.
বেয়াদবকে ভালোবাসিলাম! একসময়ের বেয়াদবগুলোর কাছে কোন সাহায্য চাইলে চরকি ঘুরাইতে ঘুরাইতে কোমরে লুকিয়ে থাকা পিস্তল ন্যায়ের কথা বলতো!
.
বেয়াদবদের নিয়ে সিনেমা হতো, মানুষ মুগ্ধ হয়ে পাড়ার বেয়াদবের স্মৃতি মনে করে নয়ন ভেজাতো,
.
গরীবের রাজা রবিনহুডরা ছিলো!
.
বড়লোকদের থেকে টাকা ছিনিয়ে এনে গরীবদের মাঝে বিলি করা বেয়াদবগুলোর গল্প লোক মুখে মুখে প্রচলিত ছিলো,
.
এলাকার সুন্দর বেয়াদবের প্রেমে হাবুডুবু খেয়ে বালিশে এপাশ ওপাশ করতো
.
নজরুল ইসলামের বিদ্রোহীভাবের জন্য সে ও তখন অনেকের চোখে এমন ছিলেন!
.
বেয়াদবগুলো কোন অন্যায় কাজ দেখলে কিংবা শুনলে টুস টাস বলে প্রতিবাদ করতো, ভদ্র ছেলেদের মতো দেখেও না দেখার ভান করতো না!
.
চুলে সিধা সীতা কেটে দেখেও দেখেনি ভাব নিয়ে থাকতো না,
.
হোক বেয়াদব, চুলগুলো সব, পিছনের দিকে উঠানো, গুন্ডার মতো উড়ুক,
.
অদ্ভুত এক প্রজাতি ছিলো বলে ষাট সত্তর আশি নব্বইয়ের দশক ছিলো উত্তাল সংগ্রামে মুখর রাজপথ!
.
একের পর এক বিখ্যাত মনে রাখার মতো নেতার উত্থান হয়েছিলো!
.
আজকের বেয়াদবগুলো অন্যরকম, বড্ড অন্যরকম, তাদের দেখলে থু থু মারতে ইচ্ছে হয়, তাদের কারো ফাঁসি হলে উল্লাসে ফেটে উঠে দেশ,
.
তখন বেয়াদবগুলো থেকে দারুণ কিছু হতো এখন কেবলি গুম, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি, টেন্ডার বাজি, অস্ত্রের ঝংকারসহ দুনিয়ার সব নষ্ট কাজ!
.
এই সমাজে ভদ্র ছেলেদের দিয়ে তেমন কিছু পরিবর্তন হয়না, বেয়াদব হতে হয়, তবে এমন বেয়াদব না!
.
বেয়াদবিরও একটা লিমিট থাকে,
.
এখনকার বেয়াদবগুলো লিমিটলেস্! মা বকলেই তোমায় ভুলবে!
.
দেশে এখন সত্যিকারের কিছু বেয়াদব দরকার! কঠিন বেয়াদব! দূর্নীতিবাজদের টেবিলের উপ্রে বসে বসে থাপ্রাবে এমন!
.
পাড়ায় পাড়ায় বেয়াদবরা দূর্গ গড়ে তুলবে! যা কিছু আছে তা নিয়ে উচিত শিক্ষা দিবে! দিনশেষে, পুলিশ এসে বলবে আইন নিজের হাতে তুলে নিবেন না!
.
জনগন আইনের মায়েরে বাপ বলে চোখ মোচতে মোচতে বেয়াদবের জন্য প্রাণ খুলে দোআ করবে, সুন্দরীরা আবারও ক্রাশ খাবে!
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×