somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুবীর নন্দী

০৭ ই মে, ২০১৯ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭০ সালে 'যদি কেউ ধূপ জ্বেলে দেয়' গানের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করার সময় কে ভেবেছিলো সেই সুবীর নন্দী নিজেই একদিন পুরো বাঙ্গালীর বুকে ধূপ জ্বালিয়ে চলে যাবেন,
.
ব্যাংকে চাকরির পাশাপাশি কিভাবে একজন সুবীর নন্দীও হওয়া যায় তা আমরা যারা কর্পোরেট জব করি তাদের জন্য সত্যি এক অনুপ্রেরণা!
.
তুমি চলে যাবার পর সুবীর নন্দী 'পৃথিবীতে প্রেম বলে কিছু নেই' আমার কানে গানের সুরে এসে সত্যি কথাটা রোজ বলে যেতো,
.
গল্পটি ৪৩ বছরের, তিলে তিলে গড়ে তোলা প্রায় ২৫০০ গানের পাখির কন্ঠ নিভে যাওয়ার!
.
তোমরা তো স্রেফ ৪৩ দিন্ পর ৩/৪ টা গান কিংবা লেখা নতুবা কিছু একটা হিট্ হলে অটোগ্রাফ দেওয়ার নেশায় মত্ত হয়ে থাকো,
.
অথচ চার দশকেরও বেশী সময় সাধনার পর তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'কিছু গান এখনো ভবিষ্যতের জন্য তুলে রেখে দিলাম!'
.
জীবনের শেষ প্রান্তে এসে একুশে পদক পেয়েছিলেন,
.
অথচ তার অর্জনের সমস্ত ক্রেডিট্ উজাড় করে গীতিকার আর সুরকারদের ঝুলিতে দিয়ে বলেছিলেন 'সবি তাদের অবদান!'
.
শিখতে হবে, প্রচুর শিখতে হবে, এসব মানুষগুলো থেকে বিনয়ের অনেক কিছু শিখার আছে,
.
'ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা' গেয়েও সুবীর নন্দীরা উড়ে যেতে পারে না, সত্যি পারে না, আমাদের বুকের খাঁচায় বন্দী হয়ে থাকে
.
সবাই তো মরে, মৃত্যু অনিবার্য!
.
আজ আমি একজন গুনীকে নিয়ে লিখছি কাল হয়তো কীবোর্ডে আঙ্গুল নড়বে না! নিথর হয়ে দেহ পড়ে থাকবে কিন্তু হৃদয় নাড়িয়ে যেতে পারে কতজন!
.
অশিক্ষিত বাঙ্গালীদের কে এতো কিউট করে শুনাবে ‘ও মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই’
.
'কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে' গানটির একবার লাইভ দেখেছিলাম, হঠাৎ ক্যামেরার আলো জ্বলে উঠলো, সবার চোখে জল চিক্ চিক্ করছে!
.
'এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেতো......আমি যে তোমার তুমি মানতে!'
.
তুমি আমাদের হয়ে থাকবে চিরকাল! কালজয়ী হয়ে!
.
'আকাশের তারা গুলো, বাসরও সাজিয়ে দিলো মধুময় হল ফুলো সজ্জা'র সুরে সেদিন লাইভে হুসাইন মোহাম্মদ এরশাদও কেঁদে দিয়েছিলো! সত্যি কেঁদেছিলো!
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৯ রাত ৮:১২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×