আমাদের দেশে খেলার ইতিহাসে পৃথিবীর অন্যতম বিস্ময়কর বালক এক নম্বর অলরাউন্ডার থেকে শুরু করে রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার কারিগর সাকিব আল হাসান জন্মেছিলো, আমরা তাকেও আজ খেয়ে দিলাম!
.
আমাদের দেশেও জন্মেছিলো একজন নোবেল লরিয়েট যে কিনা আইডিয়া ক্রিয়েটর জগতের অন্যতম শীর্ষমণি যাকে আমরা সুদী ইউনুস বলে খেয়ে দিয়েছি!
.
অথচ পুরো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা থেকে শুরু করে এমন কোন আর্থিক প্রতিষ্ঠান নেই যেটা সুদ বর্জিত,
.
বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরার অন্যতম অলোকচিত্রী শহীদুল আলমকে আমরা আড়কোলা করে পিটিয়ে প্যান্ট খুলে দিয়ে অদ্ভুত উন্মাদনায় মেতেছিলাম!
.
সত্যি বলতে জানি না, কতটা আক্ষেপ নিয়ে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ বলে গিয়েছিলেন, 'যে দেশে গুনীর কদর নেই সে দেশে গুনী জন্মাতে পারেনা'
.
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি তথা অসংখ্য রূপকারের স্রষ্টা সৈয়দ মাইনুল হোসেনকে ২ লাখ টাকা থেকে ১ লাখ টাকা আয়কর কেটে নেওয়া ছাড়া আমরা আর কি দিতে পেরেছি!
.
স্টিপেন হকিংয়ের অন্যতম সহচর বাংলাদেশের বিশ্বখ্যাত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম যখন কোটি টাকার চাকরি ছেড়ে হাজার টাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে যোগ দিয়েছিলেন, তখন দেশ তাকে কোন সম্মানটা দিতে পেরেছিলো!
.
আমরা ভাষার জন্য শহীদ পৃথিবীর একমাত্র জাতি যেদেশে কী বোর্ডে বাংলা লেখার উদ্ভাবক অভ্রর জনক মেহদীকে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করা হোক বলে গলা ফাটাইয়া কোন লাভ হয়না!
.
যেখানে কাদের সিদ্দিকী বলে উঠে,বাংলাদেশ এমন হবে জানলে আমি বঙ্গবীর যুদ্ধে যেতাম না!
.
এগুলো বলে শেষ করা যাবে না,
.
ক্রিকেটে থাকি সেটা নিরাপদ! সাকিব, মুশফিকরা যার হাত ধরেই জাতীয় দলে এসেছিলেন সেই নাজমুল আবেদিন ফাহিমকে কেনো বিসিবির অবহেলায় পদত্যাগ করতে হয়েছিলো!
.
অথচ নব্বইয়ের দশকে তার সাথে প্রশিক্ষণ নেওয়া সঞ্জয় ভরদ্বাজ কিছুদিন আগে ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা কোচ নির্বাচিত হয়েছেন,
.
ক্রিকেট রক্ষায় সাকিবদের দেশী প্লেয়ার কোচ কিংবা কলা কৌশলীদের মূল্যায়ণের একটা পয়েন্ট জোরালো ছিলো,
.
এই বিসিবি তো সেই বিসিবি যারা টাকার কুমির হয়েও নারী ক্রিকেটাররা বাসে আসা যাওয়া করতে হতো পরে সেই ছবি ভাইরাল হলে তারা মাইক্রোবাস কিনে দেয়!
.
বিসিবি বিপিএলেও সাত দলের সবাইকে বিদেশি কোচ রাখতে হবে এমন বাধ্যবাধকতাও দিয়েছিলো,
.
কোচ সালাউদ্দিন তাই সাহসী উচ্চারণ করে বেয়াদব খ্যাত হয়েছিলেন সাকিবের মতো, সেদিন সত্যিটা বলেছিলেন এভাবে,'বিসিবির পরিচালক পদেও তাহলে বিদেশি আনা হোক!'
.
কিন্তু পাপন সাহেবরা দেশের কতিপয় মানুষের মতো ক্রিকেটটা কে ও ইজারা নিয়েছেন! যাহ্ শ্লা, দেশটা তোদের, দিয়ে দিলাম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



