somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে যার যার, চিরকুমার সবার

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাই আপনার নাম মিঃ কুমার কিন্তু আপনি তো বিবাহিত এটা শুনে সে বললো আমরা ভাই কামার কুমার বংশ, চির কুমার না!
.
দুঃখের বিষয় চির কুমার সংঘ হয় কিন্তু বংশ কখনো হবে না, তবুও নাম থাকলে বিড়ম্বনা থাকবে সেটা স্বাভাবিক ৷ নাম নিয়ে রম্য করা আমাদের বাঙ্গালীদের এক প্রকার ঐতিহ্য বলা যায়!
.
কপোত কোপতিরাও এখন অনেক কিউট হয়ে গিয়েছে সেদিন দেখলাম একজন আরেকজনকে অনুরোধ করে যাচ্ছে, আমি চিরকুমার থাকবো তুমিও চির কুমার থেকো প্লিজ! প্লিজ! প্লিজ!
.
একদিন রাস্তায় চির কুমার সংঘ দেখে থমকে দাঁড়িয়েছিলাম, নাম লেখাতে হবে ভেবে, পরে দেখি ওরা তৈজসপত্র বানায় ৷
.
সত্যি বলতে জনাব কিশোর কুমারের বয়স হয়েছে এখনো তিনি শাদী মোবারক করার পরও সেই আগের নামে আছেন, পরিস্থিতি বিবেচনায় তার নাম পরিবর্তন করে রাখা উচিত ছিলো যুবক অকুমার ৷
.
অন্যদিকে শিল্পী কিশোর কুমার মশাইয়ের জনপ্রিয় গান যখন 'চিরদিন ই তুমি যে আমার' এহেন যখন অবস্থায় দেশ থেকে চির কুমার শ্রেণি বিলুপ্তির পথে!
.
হয়তো চির কুমার প্রথা বিলুপ্তির পথে এই কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী ফেনীর সাবেক সাংসদ চির কুমার জয়নাল হাজারীকে উপদেষ্টা পরিষদে নিয়ে আসলেন ৷
.
একবার প্রাইভেট পড়ানোর সময় জনৈক ছাত্র বলেছিলো স্যার দেশের সব মেয়ে কুমারি থাকলে কষ্ট করে দশ বছর পর পর আদম-শুমারি করতে হতো না!
.
কুমারির সাথে তার শুমারির কাকতালীয় মিল দেখে সেদিন যতটা না অবাক হয়েছি তার চেয়ে অবাক হয় যখন অনলাইন মিডিয়া কিংবা চির কুমার থাকবো গ্রুপগুলো থেকে কেউ কেউ জীবন সঙ্গী খুঁজে নিচ্ছেন ৷
.
ছোট বেলা থেকে শুনে আসছি বাংলাদেশে জনসংখ্যার আধিক্য, স্কুল কলেজে বার বার ক্রামান্বয়ে সবচেয়ে বেশী ফিরে আসা রচনাটি ছিলো 'জনসংখ্যা সমস্যার সমাধান এবং প্রতিকার' তবুও কোন চিরকুমার যদি দাবী করে সে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য সেটা অতুল্য হবে না ৷
.
হয়তো সেই মানসে সুকুমার হওয়ার জন্য কপালে চির কুমার ফোঁটা নিয়ে র্যালির আয়োজনে মুখরিত হচ্ছে কতিপয় যুবক সমাজ, সেই ছবি রুয়েটের সেলিম হলের সামনে 'চিরকুমার চত্বর' মারিয়ে আমাদের সামনে ভেসে আসছে প্রতিনিয়ত,
.
সাথে চলছে 'সৎ পথে করিও ভ্রমন, যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে, হোক না সে পরী' লোক মুখে চলে আসা এমন সব চমৎকার ছন্দের সংরক্ষণ!
.
সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এমন এক শিল্প গোষ্ঠিকে আরো সুসংগঠিত করতে আয়োজন করা যেতে পারে বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়াম কিংবা শীতের আগে আগে করে শান্তিপূর্ণ আন্দোলন!
.
চির কুমার সভার একটা গান আছে 'যারে মরণ দশায় ধরেছে, সে যে শতবার করে মরে' আর মাত্র একটি সিন্ধান্ত দিতে পারে চিরস্থায়ী বন্দোবস্ত কিংবা সমাধান সে খবর কে বা রাখে,
.
আমাদেরও তো ছিলো কিশোর/প্রবীণ/ উত্তম/অক্ষয় কুমার, কেউ কথা রাখেনি! কেউ কথা রাখে না!
.
বন্ধু মহলে চিরকুমার থাকবো বলে ঘোষণা করা বন্ধুটি সবার আগে বিয়ে করেছে, কোন এক চিরকুমার সংঘের সভাপতির পদত্যাগ আজো ভাবিয়ে তোলে এই শিল্পের ভবিষ্যত নিয়ে! তাদের সুকুমার হওয়ার অনুপ্রেরণা দিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা!
.
সর্বশেষে, 'যে যার যার, চিরকুমার সবার!'
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×