somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানের দুল বিক্রী করা ডিগ্রী

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নাহিদা আন্টি স্কুলে থাকতে ঘরে ঘরে ঝুলানো ব্যাগ নিয়ে হাঁটতো আর নানীকে জিজ্ঞেস করতো, তাকে মাস্টারের মতো লাগছে কি না! নানীও হেসে উত্তর দিতো, একদম মাস্টারনীর মতো লাগছে,
.
সুন্দরী হওয়ার কারণে ছোট বেলা থেকে রোজ করে নাহিদা আন্টির বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু নানী তাকে পড়াশুনা করাবেই!
.
নানা যদিও কালাপানিয়া স্কুলের প্রাইমারীর হেড মাষ্টার ছিলো তবুও চাইতেন মেয়ের বিয়ে দিয়ে দিতে! নানীর সাথে তাই নানার প্রতিদিন এক প্রকার ঝগড়া হতো এগুলো নিয়ে! লেগে থাকতো!
.
আসলে গল্পটা বুঝতে হলে আপনি সন্দ্বীপ কিংবা গ্রামের সংস্কৃতি বুঝতে হবে যেখানে মেয়ে বড় হলে আশেপাশের মানুষের নানা রকম মন্তব্য কিংবা সলাপরামর্শ একজন বাবাকে এমন সব সিন্ধান্ত নিতে অনেকটা অনুপ্রাণিত করে! মেয়ে বিয়ে দিতে পারলেই যেনো মুক্তি!
.
নানীর দুই জোড়া স্বর্ণের কানের দুল ছিলো, প্রথম জোড়া আমার বড় আন্টি ফরিদাকে ক্লাশ নাইনে ভর্তি করার জন্য বিক্রী করে দিয়েছিলেন! তবুও বিয়ের প্রস্তাবের চাপে আন্টিকে বিয়ে দিয়ে দিতে হয়েছিলো! নানার সাথে সংগ্রামে সেই যাত্রায় নানী হেরে গিয়েছিলেন! বড় আন্টিরও আর এসএসসি পাশ করা হয়নি! সেই আফসোসের গল্প বলার সময় নানীর চোখে আজো জল চিকচিক করে ৷
.
গল্পটি লেখার সময় আমি নানীর কানের দিকে লক্ষ্য করে জিজ্ঞেস করেছিলাম, আপনার কানে কি এখন আর কোন স্বর্ণের দুল নেই! মুচকি হেসে উত্তর দিলেন, 'কানে হাত দিলে খালি খালি লাগে! সাথে গর্বও হয়!'
.
শুরু করেছিলাম নাহিদা আন্টির কথা দিয়ে, যাকে এক প্রকার ওয়ান ম্যান আর্মির মতো এসএসসি, এইচএসএসি পাশ করিয়েছেন নানী অতপর যখন মোস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজে ভর্তি করার সময় এসেছিলো, নানা কোন কথা মানবেই না, মেয়েকে বিয়ে দিয়ে দিবে! পড়াশুনার যবানিকা!
.
শেষ সম্বল নানীর আরেক জোড়া কানের দুল! এবার সেটিও বিক্রী করে দিয়ে মেয়েকে ডিগ্রীতে ভর্তি করালেন! সবচেয়ে বড় কথা আমার আন্টিদের পড়াশুনার আগ্রহ ছিলো অতুলনীয়!
.
আমি মনে করি আমার ছোট মামা সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং থেকে পাশ করা থেকে শুরু করে বড় মামার চাটার্ড একাউন্টিং পড়াশুনা কিংবা আন্টিদের উচ্চ শিক্ষার পথে যাওয়ার যে আলোকবর্তিকা কেবলি তা নানীর সংগ্রাম কিংবা নানাকে সুকৌশলে মটিবেশন করার ফলস্বরূপ,
.
ঘরে ঘরে ব্যাগ নিয়ে হাঁটতে থাকা ছোট্ট বেলার সেই নাহিদা আন্টির ছোট্ট স্বপ্নটি অবশেষে পূরণ হয়েছিলো, কাধে ব্যাগ ঝুলিয়ে রোজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করে যাচ্ছেন প্রায় পাঁচ বছর ধরে!
.
আজ যে মেয়েরা বাবা মায়ের অনুপ্রেরণায় নানা রকম সুযোগ সুবিধার মধ্য গিয়ে উচ্চশিক্ষিত হচ্ছে তারা জানেনা এখনো গ্রামে গ্রামে বেগম রোকেয়ারা কতটা মনোবল থাকলে সব বাধা ডিঙ্গিয়ে এগিয়ে যাচ্ছে, কত রত্মগর্ভা মায়ের গল্প কারো গল্পে উঠে আসবে না কখনো!
.
এভাবে জীবন পাতার অনেক খবর অগোচরে হারিয়ে যাবে, বিয়ের কিংবা ভালবাসার কয়েকটি স্মৃতিও যখন স্বর্ণকারের ঝুলিতে শোভা পায় তখন কতটা কষ্ট হয় কেউ বুঝবেও না!
.
তবুও দুল হারা দুটি কানের গল্পে আলোকিত হতে থাকবে একটি সমাজ! এভাবে এগিয়ে যাবে একটি দেশ, জাতি কিংবা সম্প্রদায়!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×