তারেক মনোয়ার নাকি নজরুলের গান নিয়ে চারটি ক্যাসেট করেছিলেন সবগুলো হিট্ খেয়েছিলো, নজরুলকে তিনি অনেক স্বপ্নে দেখেন বলে ওয়াজে বলেছেন,
.
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে প্রায় দেখা করতে চাই তিনি তা কেনসেল করে ওয়াজ করতে চলে আসেন!
.
তিনি আরো বলেছিলেন, সৌদি আরবের এক ইমাম তাকে বলেছিলেন আল্লামা সাঈদী সাবকে তিনি চাঁদে দেখেছেন!
.
সেদিন আজহারী সাহেবের ওয়াজ শুনে স্টেজে লাখ লাখ মানুষের সামনে মিজানুর রহমান আজহারীকে ধরে আবেগে কেঁদে ভাসিয়ে দিয়েছিলেন,
.
তারেক মনোয়ার হুজুর সাহেব ১৯৯০ সালে ইংল্যান্ডে গিয়ে নাকি লীগেও খেলেছিলো!!!
.
হেলিকপ্টারে উনি চড়তে আগ্রহী নন্, হেলিকপ্টারের চেয়ে দ্রুতগামী রকেটে হুজুর চড়ে অভ্যস্ত মর্মেও বয়ান করেছে,
.
অক্সফোর্ডে গিয়ে এই মহাজ্ঞানী আরো নাকি বলেছিলো, ইংলিশ ইজ দি পুয়োরেস্ট ল্যাঙ্গুয়েজ এবং দাবী করেছেন, তিনি অক্সফোর্ডে তিনবার সেরা শিক্ষক হয়েছিলেন!
.
বেচারা এমন এমন কৃতিত্বের কথা হুট্ করে বলে দিতে অভ্যস্ত,
.
তৎকালীন আমেরিকার সবচেয়ে সুন্দরী মডেলটিও নাকি তার হাতে ইসলাম গ্রহণ করেছিলো!
.
তার মতে ইংলিশে অনেক ভুল আছে, হাউজ ওয়াইফ অর্থ ঘরের বউ, ঘরে বিয়ে করছে নাকি যে হাউজ ওয়াইফ হবে, ভুলে ভরা ইংরেজি শব্দগুলো,
.
কয়েক বছর আগে এই তারেক মনোয়ার ই ফতুয়া দিয়েছিলেন, আল্লাহর নামের সাথে প্রিয় নবী হযরত মুহাম্মাদের নাম নিলে নাকি শিরিক হয়!
.
তিনিই আবার নিউজ পোর্টাল হককথা’র আলাপকালে বলেছিলেন, 'আসলে আমি কাজ করছি আগামি প্রজন্ম যাতে ধর্মের নামে বিপদাগামির দিকে না যায়!'
.
উনার নামের সাথে আবার আল্লামা টাইটেলও আছে!
.
এদিকে মিজানুর রহমান আজহারি সাহেব ও তাকে অনুপ্রেরণা হিসেবে উপস্থাপন করে একটা ওয়াজে কিছু কথাও বলেছিলেন!
.
আমরা ভাই, মাজারি ও না, আজহারিও না, এসব দেখে কেবলি আহাজারি করতেছি,
.
এমন একটা সময় যখন যুবক সমাজ ইসলামিক ওয়াজ শুনে অভ্যস্ত হচ্ছে তখন এমন বিতর্কিত কথাবার্তা কি ইসলামকে হাস্যকরভাবে উপস্থাপনের চেষ্টা নয় কি, এমন ভয়ও হচ্ছে!
.
আমরা না হয় একটু কম জানি, কিন্তু আমাদের ধর্ম তো ইসলাম, এতোটা কম তো জানি না যে যতটা কম জানলে তারেক মনোয়ার সাহেবের এসব হাস্যকর কথা বিশ্বাস করতে হবে!
.
সেদিন এক ওয়াজে শুনলাম, সিরিয়া থেকে তুলে নিয়ে ট্রাম্পকে আল্লাহ চেয়েছেন বলে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়েছিলেন!
.
তারপর, আফগানিস্তানে নাকি আমেরিকা যত বোমা মেরেছে একটাও ফুটে নাই, সব ফেরেশতারা ক্যাস ধরে পানিতে নিক্ষেপ করেছে!
.
এসব মনগড়া ওয়াজ কি না সত্যি সন্দেহ হচ্ছে! নাহলে অচিরেই সত্যতা যাচাই করার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি ঘোষণা করা হোক!
.
আমাদের ধর্ম ইসলাম! আবেগের যায়গা ইসলাম! চারদিকে ইসলামকে নিয়ে বিলিয়ন ডলারের ষড়যন্ত্র চলছে! বক্তাদের এমন কিছু বলা উচিত না যা ইসলামকে হাস্যকরভাবে তুলে ধরবে এমন,
.
দরকার হলে ভাই চুপ থাক, কথা না বলে তবজি পড়, ফয়দা হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






