somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাম্প্রদায়িকতা শিখতে বাংলাদেশে আসছেন মোদী

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৬৪ সাল, পূর্ব পাকিস্তানে একটি সাম্প্রদায়িক দাঙ্গার সময় বঙ্গবন্ধুর নিজ বাসায় আশ্রয় নেওয়া সংখ্যা লঘুদের নিয়ে চলছে আনন্দ ফূর্তি খাওয়া দাওয়া আর মিলন মেলা,
.
শেখ মুজিব নিজে জিপ নিয়ে গিয়ে হিন্দু পরিবারদের উদ্ধার করে নিজ বাসার মেহমান করে যে সাম্প্রদায়িক সম্প্রিতির নজির স্থাপন করেছিলেন তার ই জন্মশতবার্ষিকীতে একজন চিহ্নিত সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি করে আনবে শুনার পর থেকে বিস্ময়ে হা করে আছি!
.
বঙ্গবন্ধুর রাজনীতির মূল আদর্শ যেখানে অসাম্প্রদায়িকতা ও মানবতাবাদ সেখানে আমি জানিনা কোন যুক্তিতে এমন সিন্ধান্ত,
.
২০০২ সালে গুজরাট বিধানসভা নির্বাচনের সময় দাঙ্গার কারণে রাজ্যের ভেতর ও বাইরে থেকে মোদীকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার দাবী স্বয়ং ভারতেই উঠেছিলো!
.
তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্বয়ং দাঙ্গা পরবর্তী সময়ে আজকের ভারতের প্রধানমন্ত্রী মোদীকে গুজরাটের সমস্ত্য নাগরিকদের সমান চোখে দেখার অনুরোধ এবং তার পদত্যাগের দাবীও করেছিলেন,
.
আবারো প্রশ্ন রেখে গেলাম, বঙ্গবন্ধুর কন্যা হয়ে আপনি কিভাবে শেখ মুজিবের মূলগত আদর্শের একজন বিপরীত মানুষকে তার ই জন্মশতবার্ষিকীতে প্রধান চেয়ারে বাসাবেন!
.
২০১১ সালে এই মোদী আবার মুসলিমদের চোখে ভালো সাজার জন্য গুজরাটের শান্তি, সমৃদ্ধি ও একতার প্রতীকি স্বরূপ টানা একের পর এক উপবাস অনশন শুরু করেছিলেন,
.
তাতে খুশি হয়ে এক মুসলিম ধর্মীয় প্রচারক সৈয়দ ইমাম শাহী সায়েদ তাকে টুপি উপহার দিতে গেলে তিনি তা প্রত্যাখ্যান করেন!
.
সাময়িক খোলস পাল্টালেও অন্তরে সাম্প্রদায়িকতা বীজ তা বিংশ শতাব্দির আগে থেকে রয়ে গেছে,
.
প্রধানমন্ত্রী হওয়ার পর সুযোগ বুঝে আবার খোলস থেকে বের হলেন! দাঙ্গায় জ্বলছে ভারত! বিস্তার ঘটেছে সাম্প্রদায়িকতার!
.
এরি মাঝে তরতর করে এগিয়ে আসছে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করার সেই মাহেন্দ্রক্ষণ,
.
আর অন্যদিকে ক্ষমতায় টিকে থাকা কিংবা হারানোর ভয়ে, সাম্প্রদায়িকতার আদর্শে উজ্জীবিত নেতার পক্ষে ভাষণ দিয়ে যাচ্ছেন কালো কোট পরা কিছু ভদ্রলোক!
.
ইতিহাস কথা বলে, একদিন কথা বলবে,
.
মোদীর জায়গায় বঙ্গবন্ধু থাকলে, তিনি দিল্লীর মুসলিম পরিবারদের বাসায় নিয়ে গিয়ে ঘরোয়া পিকনিকের আয়োজন করে দেখিয়ে দিতেন কিভাবে দাঙ্গা মোকাবেল করতে হয়
.
এখন তো আলু চাষ থেকে শুরু করে পুকুর খনন প্রায় সব কাজ শিখতে সরকারি কর্মকর্তারা বাহিরে যাচ্ছেন এমন খবর ছাপা হয়,
.
এমন কি হতে পারে না, বঙ্গবন্ধু থেকে অসম্প্রদায়িকতা শেখার জন্য তার জন্মশতবার্ষিকীতে মোদীকে ভারত থেকে সরকারি খরচে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে!
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×