somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুজুগে

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১২ সালের ২১শে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে গুজব রটেছিলো, পকেটে ছিলো কয়েকশো টাকা, বন্ধুদের ডেকে নিয়ে পেট ভরে বিরানী খেলাম!
.
সদ্য ক্রয় করা নতুন জুতো এলাকার এক ছোট ভাইকে দিয়ে বললাম, প্রিয় ছোট ভাই, এগুলো তোমার জন্য, সে ও জুতো জোড়া ফিরিয়ে দিয়ে বলেছিলো, পৃথিবী ধ্বংস হলে আমিও তো বেঁচে থাকবো না! শুধু শুধু গিফট নিয়ে লাভ কি...!
.
এলাকার কদম আলী ছিলো একটু চালাক প্রকৃতির, সদ্য বিয়ে করেছে, ধার দেনা করে আস্ত একটা ছাগল থেকে শুরু করে যত প্রকার মাছ মাংস আছে নিয়ে ফ্রিজে রেখে দিলো,
.
বউকে নির্দেশ দিলো রোজ ছয় সাত প্রকার রান্না করতে হবে! যখন যা খেতে চাও বলবে! দুদিনের দুনিয়া!
.
তার অবশ্য ধার নেওয়ার পিছনে রহস্য ছিলো, পৃথিবী ধ্বংস হয়ে গেলে আর দেনা শোধ করতে হবে না,
.
সেই খাওয়া দাওয়ার পাশাপাশি বউকে আরো একটি সতর্কবার্তা দিলো, রাতে তেমন ঘুমানো যাবে না, যা মাস্তি করার ২১ তারিখের আগে করে নিতে হবে...তারপর পুরো জীবন তো ঘুমাতে পারবে!
.
ঐ দিন পৃথিবী ধ্বংস না হওয়ায় সব চেয়ে বড় ধাক্কা খেলো কদম আলী! পাওনা শোধ কেমনে করবে সেই টেনশনে সে পাগলপ্রায়,
.
কিছুদিন যেতে না যেতে আরেকটি খবর এলো পৃথিবী বরং ২০১৭ সালের ১ জানুয়ারি ধ্বংস হবে,
.
রবি গুরু সেদিনও যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো লিখতো, 'ধ্বংস হইয়াও হইলো না শেষ!'
.
এদিকে আমেরিকায় ২০০৯ সালে ২০১২ নামে একটি মুভি মেক্ করেছিলো যার মূলকাহিনী ছিলো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে,
.
পরিচালক রোলান্ড এমেরিখ এই গুজবকে কেন্দ্র পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে মর্মে ২০০ মিলিয়ন ডলার বাজেটের মুভি থেকে আয় করেছিলেন ৭৬৯.৭ মিলিয়ন ডলার যা বক্স অফিস রেকর্ড!
.
অন্যদিকে আমাদের কদম আলী ধার দেনার রেকর্ড নিয়ে আজো বিশ্বাস করে চলেছেন, ২০২৩ সালে পৃথিবী ধ্বংস হবে! ধার দেনা করার আরেকটা রিস্ক নেওয়া যায় কি না তা ও ভাবছেন!
.
গুজবে কান দিবেন না বললে আমরা আরো বেশী আতঙ্কিত হয়ে যায়! একটা গানের লাইন আছে 'রেল লাইনে বডি দেব, মাথা দেব না' কিন্তু আমরা গুজবে সবি দিয়ে বসে থাকি,
.
সাথে চলে হাসি ঠাট্টা রম্য! সেদিন মায়া সভ্যতার ক্যালেন্ডারে ছিলো পৃথিবীর শেষ দিন, পাশের বাসার সুন্দরীকে কোকোকোলা ট্রিট দেওয়ার পর, খাওয়া শেষে মুন্নী সাহার ভাবে বোতল উল্টিয়ে মাইক্রোফোনের মতো করে বলে, আপনার অনুভূতি কি?
.
পৃথিবী ধ্বংস হবে শুনার পর থেকে কথা কথায় কেঁদে একাকার করা বিলকিস বেগম কেবলি হাসতো, বিস্ময়ে আশেপাশের মানুষ হতবাক! পুনঃপুন জিজ্ঞেস করার এক ফাকে মুখ ফসকে বলেই পেললো, 'দুদিন পর তো মরেই যাবো, কেঁদে আর কি লাভ হবে!'
.
আরো মজার বেপার হলো আমি কোন পুরুষকে মরে গেলেও বিশ্বাস করিনা বলা নীলুফা আরা সবার আগে পৃথিবী ধ্বংস হবে গুজব বিশ্বাস করেছিলো,
.
জগতে এমন মানুষের সংখ্যা বেশী, যারা গুজব বিশ্বাস করে, লালন পালান ধারণ করে, হু তারা গুজব পেলে জেগে উঠে বলে তাদের হুজুগে বলে, বাকী সময় ওরা ঘুমে থাকে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৪:৪১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×