somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধের কোরআন শিক্ষা

০৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন শোভাকলোণীর মক্তবে প্রথম কোরআন শিক্ষা করতে গিয়েছিলাম তখন সেখানে আরো চল্লিশ পরিবারের সন্তানরাও কোরআন শেখার নিয়তে আসতো,
.
প্রথমে নূরানী কায়দা বই থেকে অক্ষর জ্ঞান শেখার পর যখন আমপারা নিলাম তখন পরিবার ভাবলো ছেলে অনেকখানি ইসলাম শিখে গেছে!
.
আমপারা হলো কোরআন শরীফের ছোট সূরা শিক্ষা ওটা শেষ করার পরও আমি পুরো বইয়ে কি শিখিয়েছে একদম সত্যি বলতে একটা লাইনও বুঝিনি,
.
হুজুর বলতো নেকী হবে, প্রতিদিন শতগুণ করে রিডিং পড়তে পড়তে আমরা লক্ষ লক্ষ সওয়াব হাসিল করতে থাকলাম, তখনো জানতাম না সূরাগুলোতে কি আদেশ নিষেধ করছে!
.
তারপর কোরআন হাতে নিলাম, খুশিতে বাবা মিলাদ পড়ালো, আমরাও একে একে ত্রিশ পারা পড়া শিখেছিলাম! পুরো কোরআন শেষ করে জানতাম না কি বলেছে কি লিখেছে,
.
প্রতি ওয়াক্ত নামাযে হুজুররা কোরআন তেলওয়াত করে, আবাল বৃদ্ধ বণিতারা মুগ্ধ হয়ে শুনছেন, বুকে হাত দিয়ে বলতে পারি তারা প্রায় শতভাগ ই জানে না হুজুর কি বলছে!
.
আরো সত্যি বলতে অনেক হুজুর নিজেও জানেনা তারা কি পড়ছে! সেখানে কি বলছে!
.
পানি এগিয়ে দিলে মন্ত্রের মতো ফু দিয়ে চিকিৎসাও করতেছে,
.
আমিও কোরআন শিক্ষা লাভ করেছি! আমাদের অনেকে রোজ পড়েও, বুড়ো হয়ে যাওয়ার পরও বুকে হাত দিয়ে বলতে পারবে না তারা যা পড়েছে তা বুঝেছে কি না!
.
সওয়াবের স্তুপ পরে গেছে, জানলাম না কি নির্দেশনা, আদেশ, উপদেশ!
.
আমাদের কাছে কোরআন শরীফের ভাষা আর চাইনিজের মধ্যে পার্থক্য হলো একটা পড়তে পারি কিন্তু বুঝিনা, আরেকটা পড়তে কিংবা বুঝতে কোনটা পারিনা,
.
অনেকদিন পড়তে না পড়তে কোরআন শরীফ ভুলে গেছি প্রায়, একদিন উল্টিয়ে বাংলা পড়া শুরু করার পর মনে হলো বুঝলেও সওয়াব হচ্ছেনা, তাই বন্ধ করে রেখে দিলাম!
.
ছোট বেলা থেকে যে মাথার মধ্যে নেকী ঢুকিয়ে দেওয়া হয়েছে তা আর কোনভাবে বের ই হচ্ছেনা,
.
এটি বই খতমের পর খতম দিয়েও তার একটি লাইনের অর্থ না জানলেও কোন হুজুরও জানিয়ে দেওয়ার চেষ্টা কেনো করলো না!
.
এভাবে ইসলাম শিক্ষায় শিক্ষিত তার বাবা তার বাবা তার বাবা,
.
সূরা বাকারার অর্থ যে দি কাউ(The cow) সেটাও আমাদের কখনো জানা হবে না!
.
সেখানে যে মূসা আঃ মাত্র কিছুদিন অনুপস্থিতির কারণে তার সম্প্রদায় পুনরায় বাছুরের উপসনা শুরু করেছিলো সেই গল্প ই বা কয়জন উপলব্দি করেছি!
.
সেদিন মূসা আঃ ছিলোনা, আজ আমাদের কাছে কোরআন শিক্ষা করার পরও যে বছরের পর বছর কোরআনের জ্ঞান কথা বার্তা আদেশ উপদেশ নিষেধ মাথায় নেই কেবলি ঠোঁটে আগায় তাতে কি আমরা সবি ভুলে কেবলি সওয়াবের উপাসনা শুরু করিনি?
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×