somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবদুর রব শরীফ
গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

বাতাসটা চুরি হয়ে গেছে...!

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানের লক ডাউনে যখন করোনায় মৃত লাশের সারি তখন জানালা খুলে অনেকে আবিষ্কার করলে স্বচ্ছ নীল আকাশ যা ইতোপূর্বে দেখা যায়নি!
.
ফিরে আসা পাখিদের গান আর সবুজ হতে থাকা গাছের সারি জানান দিয়ে গেলো মানুষ প্রকৃতির কন্ঠ নিস্তব্দ করতে কতটা অত্যাচার করে চলেছে,
.
তারপর হঠাৎ একদিন ইতালির ভেনিস শহরে ঘুম থেকে জেগে উঠা মানুষ দেখলো খাল বিল নদীর ঝাপসা পানি আগের চেয়ে অনেক স্বচ্ছ পরিষ্কার হয়ে যাচ্ছে, ডলফিনরা ফিরে এসেছে!
.
শুধু তা না বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারে ডলফিনদের খেলা আর লাল কাঁকড়ার বীচ দখলের দৃশ্য দেখে আমরা অনেকে হতবাক হয়েছি!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল বিকাল কোকিলের সুরেলা কন্ঠ আমাকেও ভাবিয়েছে,
.
ইন্ডিয়ার উড়িষ্যা সমুদ্র সৈকতে এসে কচ্ছপরা বাসা বেঁধেছে এবং এক পরিসংখ্যানে দেখা যায় তারা ৬০ মিলিয়নেরও বেশী ডিম পেরেছে!
.
হংকংয়ে গত বছরের ফেব্রু তুলনায় বর্তমান বছরের ফেব্রুয়ারিতে বাতাসে বিশুদ্ধতার হার বৃদ্ধি পেয়েছে ২১.৫ শতাংশ,
.
এমন পরিস্থিতি শুধু উল্টো চিত্র ঢাকায়,করোনায়ও পরিবেশ দূষণের শীর্ষ স্থান থেকে এই শহরকে কেউ রক্ষা করতে পারছে না,
.
বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরের বায়ু দূষণের সূচক ২০০এর নিচে চলে গেলেও ঢাকায় সেই সূচক ৩০০ তে অবস্থান করছে শুধু মাত্র ইট ভাটাগুলো বন্ধ না হওয়া এবং অত্যধিক ধূলোর কারণে!
.
বলা হচ্ছে, চায়নাতে করোনা ভাইরাসে ৩২৪১ জন মানুষ মারা গিয়েছে কিন্তু লক ডাউনের ফলে পরিবেশের যে উন্নতি হয়েছে তাতে কমপক্ষে ৫০,০০০ মানুষ অকাল মৃত্যু থেকে রক্ষা পাবে,
.
শুধু পরিবেশ দূষণে ফুসফুস এবং হার্টের যে ক্ষতি করে তাতে প্রতি বছর ৮০ লক্ষ লোকের মত্যু হয়!
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের ৯১ শতাংশ মানুষ বিশুদ্ধ বাতাস বলতে যা বুঝায় তার চেয়ে নিম্মমানের পরিবেশে বাস করে,
.
আগামীর পৃথিবী থেকে বিদায় নিতে পারমানবিক বোমা লাগবে না, বায়ু দূষণের বোমা ই যথেষ্ট!
.
দিন থেকে দিন পৃথিবীটা একটা কার্বন ডাই অক্সাইড বোমা হয়ে যাচ্ছে....!
.
অদূর ভবিষ্যতে এমন পরিবেশ দূষণে ভাইরাস, ব্যাক্টেরিয়া ছাড়া মানুষ বেশী দিন টিকে থাকতে পারবে বলে মনে হচ্ছে না!
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:১৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×