somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবদুর রব শরীফ
গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

গতকাল রোজ শুক্রবার দৈনিক সমকালের দিনকাল পাতায় প্রকাশিত...!

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কারার ঐ লৌহ-কপাট গানটিতে 'যত সব বন্দী শালায়- আগুন-জ্বালা' লাইনটি নিয়ে সত্যিকারের বন্দীরা নাকি খুব-ই ক্ষেপে ছিলো, তখন তাদের বুঝানো হলো 'বন্দী শালায় আগুন জ্বালা' মুক্তির রূপক অর্থে ব্যবহার করা হয়েছে তবুও তারা ক্ষেপা ছিলো কারণ 'শালা' বলাতে নাকি ইগোতে লেগেছে,
.
তেমন-ই বাসায় গিয়ে যারা বউকে কোয়ারেন্টিনের উপকারীতা বুঝাতে গিয়েছেন তাদেরও নাকি শুনতে হয়েছে, আমরা তো সারা বছর-ই কোয়ারেন্টিনে থাকি, সে খবর কি তোমরা রাখো? গিন্নীর ইগো তো আরো মারাত্মক,
.
সময় যখন, 'ওগো, আজ তোরা যাস নে গো, তোরা যাসনে ঘরের বাহিরে' ৷
.
কোয়ারেন্টাইনের দিনগুলোতে কবিগুরু বেঁচে থাকলে হয়তো আরো লিখতেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘরের ভিতর শুয়ে থেকে হেলিয়া......! কিন্ত আমাদের সেই ভাগ্য হয়েছে,
.
জীবনে এই প্রথম আবিষ্কার করলাম, ঘরে লোহার শিক দিয়ে ডিজাইন করা জানালাগুলো যেনো একটা জ্যামিতির রোল মডেল যেখানে রেখা,কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, আয়তক্ষেত্র সবি আছে ৷
.
সকালে চা পান একটি সত্যিকারের মুখের ব্যায়াম কারণ প্রমাণ সাইজের এক কাপ চা শেষ করতে তেতাল্লিশ বার চুমুক দেওয়া লাগে,
.
সেদিন একজন জিজ্ঞেস করলো, সরকার যদি সাধারণ ছুটি আরো বাড়ানোর ঘোষণা দেয় তাহলে কি করবেন? আমি তো ভাবছি, মাশারির ছিদ্র গুণার কাজটি শেষ করবো ৷
.
ইদানিং খেয়াল করলাম পাশের রুম থেকে খুব সহজে খেয়াল করলে, তেলে ছেড়ে দেওয়ার পর ছ্যাঁত করে উঠা অওয়াজ শুনে গুণে বলে দেওয়া যায় গৃহিনী কয়টা পুলি পিঠা বানিয়েছে!
.
এদিকে খবর পেলাম স্টে হোম, স্টে সেইফ্ প্রোফাইলে দিয়ে রাখা বন্ধুটি পুলিশের বেতের বারি খেয়ে পাছা লাল করে বাসায় ফিরেছে,
.
আমি কিছুটা অবাক হলাম!
.
হোম কোয়ারেন্টাইন, আইস্যুলেশন নিয়ে সে বরাবরি খুব ই সচেতন ছিলো,
.
ঘরে বসে থাকার একশ একটি উপায় মর্মে সেদিন দেখলাম লাইভে এসে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে ৷
.
স্বেচ্ছায় হোম কোরেন্টিন থাকার সময় সে সুইচ অফ হওয়ার পর ফ্যানের পাখা ৩৬ বার ঘুরে বন্ধ হয় মর্মে বিভিন্ন গবেষণা করে পোস্ট দেওয়ার পর আমি চেক্ করে দেখলাম বেপারটি ঠিক এমনি!
.
তবে রেগুলেটর মাঝারিতে থাকলে সুইচ অফ হওয়ার পর ৩৬ বার আর ফুল স্পিড থাকলে সেটা ৪৮ বার ঘুরে বন্ধ হয়,
.
আরো একখানা বেপার, নতুন দেয়াশলাইয়ের কাঠি চেক্ করে আমি সেখানে ৪৯ টি কাঠি পেলাম না বরং ৩৯টি ছিলো, এমন সূক্ষ দূর্নীতি ইতোপূর্বে আমাদের কারো চোখে পরেনি!
.
আরেকটা বিষয় নতুন আবিষ্কার করলাম, বাম ডান উপুত চিৎ হয়ে শুয়ে থাকার পর টায়ার্ড হয়ে গেলে এক পা উপর করে জানালার শিকের দুই ফাঁকে দিলে আরামে আরো একটু ঘুমানো যায়!
.
কিন্তু সেই বন্ধুর নিতম্বে পুলিশের বেতের আঘাতের চিহ্ন আমার আমানবিক ই মনে হলো,
.
হয়তো এমন কোন কাজ ছিলো যা সত্যি ই জরুরি,
.
তারপর তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বের হওয়ার কারণ জিজ্ঞেস করলাম,
.
সে বিবাহিত না যে হঠাৎ করে কিছু একটার সংকট পরে যাবে!
.
শেষ পর্যন্ত কাউকে না বলার শর্তে ঘর থেকে বের হওয়ার কারণ বলতে রাজী হলো ৷
.
এমন সময় যমুনা টিভিতে দেখলাম, সাংবাদিক জিজ্ঞেস করছে, কেনো বের হয়েছেন? উৎসুক জনতা বলছে, দেশের পরিস্থিতি দেখতে...!
.
এমন পরিস্থিতিতে মানুষ অনেক কিছু ভাল্লাগে, খুশিতে, উৎসুক কিংবা ঠেলায় করে যা কোন যুক্তি দিয়ে খন্ডন করা মুশকিল,
.
চবি শোভাকলোণী থেকে সকালে আমার এক ছোট ভাই বের হয়েছে, স্বচক্ষে পুলিশের ব্যাটিং দেখার জন্য...!
.
ঐ যে বন্ধুটি সে বললো, 'হোম কোয়ারেন্টাইনে দুদিন বিড়ি খায়নি, বিড়ির সন্ধানে বাড়ি থেকে বের হয়ে পুলিশের বারি খেয়ে ঘরে ফিরেছি!'
.
এতো করে বলে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবুও কারো কারো জন্য সেটা মনে হয় 'নিত্য প্রয়োজনীয়' দ্রব্য না বরং 'নিত্য আবশ্যকীয়'
.
আমরা অনেক কিউট জাতি, নিউজে দেখলাম কোয়ারেন্টাইনে থাকা কেউ কেউ এই সুযোগে পুলিশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাহিরেও মাছ, পাঁচপোড়ন কিনে এনে দেওয়ার অনুরোধ করছেন যা সময়ের সাহসী সৈনিকদের ইগোতে একটু হলেও লেগেছে, ভগ্যিস মার খেয়ে আসা বন্ধুটি বেপারটা জানতো না....!

সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১২:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×