somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার নৌকা যখন নূহের নৌকার মতন...!

০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে যারা বলতেছেন, লক ডাউন দিয়ে কি হবে যদি পেটে ভাত না থাকে!
.
আজকে শ্রমিকদের কারখানায় পাঠানো মানে বাংলাদেশের পোষাক শিল্প ধ্বংসের একটা এজেন্ডা বাস্তবায়ন করা,
.
আল্লাহ না করুক কোন ভাবে যদি করোনা গার্মেন্টেস শ্রমিকদের মধ্যে মহামারি হয়ে ছড়িয়ে যায় তাহলে পুরো শিল্পটা বালির বাঁধ কিংবা তাসের শিল্পের মতো ভেঙ্গে যাবে!
.
এশিয়ান পিচ পুরস্কার জিতে নেওয়া  নির্মাতা কামার আহমাদ সাইমনের প্রামাণ্যচিত্র ‘একটি সূতার জবানবন্দী’তে একটি প্রশ্ন রাখা হয়েছিলো রানা প্লাজা কিংবা তাজরিনের ভয়াল নিয়তি কি নিছকই দুর্ঘটনা, নাকি হত্যা?
.
রানা প্লাজা ধ্বসের অর্ধযুগ পেরিয়ে গেছে কিন্তু তার ক্ষত আজও শুকাইনি, এখনো এলায়েন্স, অ্যাকর্ডের বিভিন্ন কমপ্লায়েসের শর্তের বেড়াজালে টিকতে না পেরে গত কয়েক বছরে হাজার হাজার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে!
.
এখন যদি আবার নতুন করে কোন ট্রাজেডির সৃষ্টি হয় তাহলে এই শিল্প টিকিয়ে রাখা দায় হয়ে যাবে, তার মধ্যে যাদের জন্য এই শিল্প সেই ইউরোপ আমেরিকা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে!
.
জ্ঞান গর্ব বক্তব্যে আপনারা নিজেরাই বলেন 'গার্মেন্টস কর্মীরা হলো বাংলাদেশের বাবুই পাখি' যদিও বাস্তবে উল্টো চিত্র,
.
নূহ আঃ এর মহা-প্লাবনের সময় একটি নৌকা ছিলো, সেই নৌকাতে গুরুত্বপূর্ণ সব প্রজাতি উঠাতে না পারলে পৃথিবী আজো শূন্য হয়ে থাকতো!
.
আজ অন্যরকম মহাপ্লাবন চলছে....!
.
স্পেন, ইতালি, আমেরিকা, জার্মানি কিংবা কানাডা ওরা সিন্ধান্ত নিতে বাধ্য হচ্ছে করোনার চিকিৎসা কাকে দিবে, কাকে দিবে না!
.
সমাজে প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে বাঁচানোর চেয়ে যে ভবিষ্যতে সমাজকে সেবা দিবে তাকে বাঁচাতে মরিয়া ডাক্তররা,
.
এখন আপনারা বলেন বাবুই পাখি বাঁচিয়ে রাখা উচিত না কিছু মাথা মোটাদের যারা দেশকে কিছু দেওয়া তো দূরের কথা উল্টো চুষে খাচ্ছে!
.
নৌকা যদিও এখন ক্ষমতায় সুতরাং মাঝিকে এই মুহুর্তে কঠিন সিন্ধান্ত নিতে হবে বিংশ শতাব্দির এই মহাপ্রলয়ে কাকে কাকে কিংবা কাদের দেশের স্বার্থে নৌকায় উঠাতে হবে,
.
কিছু মানুষকে ধাক্কা মেরে নৌকা থেকে ফেলে দিতে হবে আর সেই জায়গায় স্থান করে দিতে হবে দেশ গড়ার কারিগরদের ৷
.
মাননীয় প্রধানমন্ত্রী, আজকে অনেকে বলবে আপনি আমাদের হযরত কিংবা নবীর মতো, দয়া করে নৌকায় উঠান কিন্তু এখন আপনাকে আগের মতো আবেগ ছেড়ে নূহ আঃ এর মতো সিন্ধান্ত নিতে হবে,
.
নূহ আঃ এর চার পুত্রের মধ্যে একজনের নাম ছিলো কেন'আন যে ইমান আনেনি কিন্তু মহাপ্লাবনের সময় তিনি দেখলেন তার অহংকারী পাহাড়ের মতো লম্বা ছেলে ইমান না আনার কারণে ডুবে যাচ্ছে!
.
তখন নূহ নবী আল্লাহর কাছে তার ছেলের হেদায়াতের জন্য প্রার্থনা করলেন,আল্লাহপাক তা ফিরিয়ে দেন এই বলেন যে, 'হে নুহ তার তকদিরে জাহান্নাম পূর্বেই নির্ধারিত হয়ে আছে, অতএব তুমি যে বিষয়ে জানো না, সে বিষয়ে আমার কাছে সুপারিশ করো না'
.
সুতরাং তিনি তার স্বয়ং অবাধ্য ছেলেকে নৌকায় তুললেন না!
.
এগুলো বলার কারণ হলো প্রধানমন্ত্রী সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় নিজেই বলেছিলেন, নূহ নবীর নৌকার মতো আওয়ামী লীগের নৌকা মানুষের বিপদে এগিয়ে এসেছে!
.
আমরা এখন তার বাস্তবায়ন দেখতে মরিয়া...!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:২১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×