somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও ডাক্তার...

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও ডাক্তার গানে নচিকেতা ডাক্তারদের শুধু কসাই বলেন নি, এটাও বলেছেন 'আমাদের চোখে সে তো ভগবান'
.
লিখতে বসেছি সে সব ডাক্তারদের নিয়ে,
.
মনে রাখতে হবে, করোনা ভাইরাস রোগীদের পাশে বাবা মা থেকে শুরু করে প্রিয়তমা স্ত্রী, কেউ থাকে না কেবলি ডাক্তার এবং নার্স ছাড়া!
.
এই সময়টাতে কোন প্রিয়জন না পেয়ে রুগী মানসিকভাবে খুব ভেঙ্গে পরে, মানসিক শক্তির সাথে রোগ প্রতিরোধ শক্তির একটা সম্পর্ক আছে তখনি তাকে অনুপ্রেরণা দিতে একমাত্র ডাক্তার বৈকি কোন মোটিবেটর আসেনা,
.
সেখানে রোগীর চলে রোগের বিরুদ্ধে যুদ্ধ আর ডাক্তারের চলে অদৃশ্য শত্রু থেকে সে ও নিরাপদ নয় সুতরাং নিজেকে নিরাপদ রাখার আরেক লড়াই!
.
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে ৪ হাজার ৮২৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছেন কমপক্ষে ৬১ জন ডাক্তার,
.
ভাই রে মাত্র দুই দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া বাংলাদেশের যশোরের সন্তান ডাক্তার আফাক হোসেন মোল্লার জান্নাতুল বাকীতে দাফন সম্পন্ন করেছে সৌদি সরকার!
.
হাসপাতালগুলোতে দুই কোটি উন্নত মানের মাস্ক দেওয়ার পরও করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে শুধু ফ্রান্সে মারা গেছেন ৫ জন ডাক্তার,
.
চায়না থেকে যে তথ্য পাওয়া গেছে সেখানে ৩,৩০০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলো এবং যে ৮ স্বাস্থ্যকর্মী মারা গেছে তার মধ্যে ৩ জন ইয়ং ডাক্তার যাদের বয়স যথাক্রমে মাত্র ২৯ এবং ৩৪ বছর!
.
শুধু ফিলিপাইনে করোনা মোকাবেলা করতে গিয়ে মারা গিয়েছে ৯ জন ডাক্তার,
.
পাকিস্তান তরুণ ডাক্তার ওসামা রিয়াজ কিংবা ইরানিয়ান ডাক্তার শিরিণ রুহানি এসব মুসলিম ডাক্তাররা কি করোনায় মুসলিম মরবে না বাণী দেওয়া বক্তাদের সঠিক জ্ঞান দিতে পারবে না!
.
তিনজন ব্রিটিশ এনএইচএসের লিস্টেড ডাক্তার মারা গেছে তাদের মধ্যে ছিলো লিজেন্ডারি ডাক্তার মিস্টার সাধু,
.
মালয়েশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া থেকে শুরু করে মিশর করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করা ডাক্তাররা একটি বার্তা দিয়ে গেলো, কসাই আর সব ডাক্তার একি তো নয়...!
.
একজন চায়নিজ ডাক্তার লী'র নাম শুনেছেন? যে উহান থেকে সর্বপ্রথম বিশ্বকে করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছে মর্মে সতর্ক করার পর চায়নার পুলিশ তাকে গুজব ছড়ানোর দায়ে এরেস্ট করে,
.
তাকে ছেড়ে দেওয়ার পর বারবার টেস্ট করে করোনা নেগেটিভ পাওয়ার পরও হাস্যকরভাবে কোয়ারেন্টিনে রাখা হয় পুরো জানুয়ারি মাস!
.
তবুও সে দমে যায়নি, একে একে সাহসিকতার পরিচয় দিয়ে হয়েছে জাতীয় বীর!
.
ডাক্তারদের এসব গল্প বলে শেষ করা যাবে না, শুধু এতটুকু বলবো, তোমরা সত্যিকারের হিরো আছো বলেই আমরা ছোট বেলায় মাই এইম ইন লাইফ টু বি এ ডাক্তার লিখতাম!
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×