গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংকের টাকা বহনকারী মাইক্রোবাসে করে ত্রাণের চাল পাচার হচ্ছে—এমন তথ্য পায় পুলিশ।
.
এই সূত্র ধরে পুলিশের একটি দল টেকনাফ পৌরসভার সামনে গাড়িটিকে সংকেত দিয়ে তল্লাশি চালায়।
.
এ সময় পাঁচ'শ কেজি সরকারি ত্রাণের চালসহ চালক মাহমুদ উল্লাহকে আটক করা হয়।
.
পরে পুলিশ সরকারি চালের প্রকৃত পাচারকারী মালিক মোহাম্মদ মিজানকে উপজেলা পরিষদ এলাকা থেকে আটক করেন।
.
তাদের দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে উপজেলার হোয়াইক্যংয়ের ঝিমংখালীর হাজী সংলগ্ন এলাকার চালের আড়তে অভিযান চালানো হয়।
.
ওই দুজনকে নিয়ে অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালান ইউপি চেয়ারম্যানের সহযোগীরা।
.
দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ৪ পুলিশ আহত হন।
.
পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ওই সময় ত্রাণ মেরে খাওয়া মাহমুদ উল্লাহ ও মিজান দুই দলের মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন।
.
তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




