somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাছাধন

০৩ রা মে, ২০২০ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চবি স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক কাইয়্যুম স্যার মারা যাওয়ার খবরে আমরা যা করেছি তা হলো একটি স্ট্যাটাস দিয়ে কিংবা শেয়ার করে দায়মুক্তি,
.
কিন্তু হিসাব বিজ্ঞানে ফেইল করা ছাত্রটি কোদাল নিয়ে গেছে, লাস্ট বেঞ্চের ছেলেটি কাঁধে করে বাঁশ...!
.
বিশ্বাস করেন ভাই, লক ডাউনের শহরে কাফনের কাপড় কিনতে দৌড়ে যাওয়া ছেলেটি কখনো হিসাব বিজ্ঞানে এ প্লাস পাওয়ার মতো ছিলোনা,
.
আমি যখন এই লেখাটি লিখছি তখন আমার বাবা গিয়েছে কবর খুঁড়তে আর তাকে যে খবর দিয়েছে সে আমার স্কুলের হেড মাষ্টার না বরং দপ্তরি ৷
.
খোদার কসম, তখন সেহেরির শেষ সময় ৷ স্যার মারা গিয়েছেন ভোর চারটায়, খেয়ে আরামছে ঘুম দিয়েছি, একটু ভোরের আলো ফুটলে তারা বাবাকে আবারো ডাকতে এসেছে, দলবদ্ধভাবে সৎকার করবে বলে, তাদের মধ্যে কেউ আমাদের মতো মাস্টার্স পাশ করা তরুণ কিংবা বৃদ্ধরা ছিলোনা,
.
আমরা যত শিক্ষিত হচ্ছি তত আমাদের মাঝে মায়াকান্না বেড়ে যাচ্ছে কিন্তু সত্যি সেটা কেবলি লোক দেখানো ৷
.
আজ আমি যদি মারা যায় পরিবারের বাহিরে যে ছেলেটি সবার আগে কাঁধে নিবে সে হয়তো মেট্রিক ফেইল করে রিক্সা চালক বন্ধুটি,
.
এমন হাজারটা ঘটনা দেখাতে পারবো, দিনশেষে যে ছেলেটা সমাজের চোখে অমানুষ হয়েছে তার বুকে ই মনুষ্যত্ব বিরাজ করছে ৷
.
জীবনের হিসাব বিজ্ঞান বহুত জটিল, এখানে আশেপাশে কেবলি অনিশ্চিত হিসেব!
.
যে পৃথিবীতে সদ্য কিনা গাড়ি নষ্ট হওয়ার ভয়ে মুমূর্ষ আপন ভাইয়ের জন্য ট্যাক্সি ডেকে আনা হয় সে শহরেও মানবতা আছে, কেউ না কেউ বুক পেতে দিবে কিন্তু তাকেই আপনি সারা জীবন শ্লার পুত বলে গালি দিয়ে এসেছেন ৷
.
খেটে খাওয়া মানুষগুলোর প্রতিটা দিন ই শিক্ষা, জীবন যেনো তাদের মানবতার বিদ্যালয় ৷
.
তাদের সংগ্রামী মাটির শরীর দিনকে দিন পুড়ে খাঁটি হচ্ছে আর তোমার আমার দেহে অহংকার বেড়ে প্রতিনিয়ত মানুষ থেকে পশুত্ব বরণ করে নিচ্ছে!
.
তবুও প্রতিদিন মানুষ চিনতে ভুল করে যাবো ৷ লাল সালাম দিয়ে মাথায় তুলে রাখবো এমন মানুষদের যারা মরে গেলেও খোঁজ করার প্রয়োজন অনুভব করবে না কিংবা যাদের জীবনে কেবলি আমরা তুচ্ছ নগন্য ৷
.
জীবনের চূড়ান্ত হিসেবে যে জিনিসটি সহজে মিলে না তা হলো কে প্রকৃত আপন আর কে পর তার খোঁজ পাওয়া,
.
অদ্ভুত এক ইগোর দেয়াল আমাদের মাঝে, যে দেয়ালের কাছে পৃথিবীর সব সম্পর্ক ই যেনো তুচ্ছ ৷
.
কবি বেঁচে থাকলে বলতেন, যারে সারা জীবন গালি দিলাম বিপদে সে ই আসলো তেড়ে, সাধের কদুরা, বিপদ আঁচ করতে পারলে যায় ছেড়ে ৷
.
অতি আবেগী হতে পারলাম না তাই আমার জীবনে সাকিব আল হাসানের চেয়ে পাশের সাকিব্বা বেশী গুরুত্বপূর্ণ...!
.
সময় গেলে তুমিও তা বুঝতে পারবে বাছাধন!
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২০ রাত ১০:৩৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×