somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'জ্বি হুজুরের মায়েরে বাপ'

০৬ ই মে, ২০২০ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন হাজারো বক্তব্য শুনেছি কিন্তু আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের একটি বক্তব্য আমার কাছে মনে হয়েছে সেরা,
.
অনেক লেখা ই লিখি আপনাদের জন্য কিন্তু কিছু কিছু লেখা আমার জন্য, নিজের জন্য নোট করে রাখা!
.
তার আগে ছোট্ট একটি গল্প মনে করিয়ে দিই, শরৎচন্দ্রের উপন্যাস তখন হেব্বী জনপ্রিয় যেটাকে বলা হয় হট্ কেক্ তখন রবী ঠাকুরের দুর্বোধ্য লেখাগুলো তেমন কেউ পড়তো না তা নিয়ে একবার শরৎচন্দ্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আপনাদের জন্য লিখি কিন্তু রবীন্দ্রনাথ আমার জন্য লিখে /
.
তেমনি আবু সায়ীদের বক্তব্যটি গুটি কয়েক মানুষের জন্য, বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাত ৷
.
একবার ঢাকা কলেজে সায়ীদ স্যার ক্লাশ নিচ্ছিলেন তখন কিন্তু সেরা ছাত্রগুলো ই ঢাকা কলেজে পড়তো এমন সময় একদল ছাত্র কোন দাবী নিয়ে মিছিল করতে করতে ক্লাশের পিছনে ঢুকে গেলো আর বলতে লাগলো 'লড়াই! লড়াই! লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই' তা দেখে জনৈক মেধাবী ছাত্র স্যারের লেকচারে আরো মনোযোগী হয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ইঙ্গিত করে বললো, স্যার দেখছেন! ক্লাশের পিছনে স্লোগান দিয়ে পর্যন্ত ডিস্টার্ব করতেছে!
.
তখন সায়ীদ স্যার বললেন, 'সত্যি বললে ওরাই জাতির সেরা ছাত্র! ওরা অধিকার আদায় করতে শিখে গেছে! স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছে! জীবন উপভোগ করতে মরিয়া! একদিন তোমরা আবারো ওদের অধীনে চলে যাবে!'
.
চুড়ি পরে থাকা মেধাবী ছাত্রগুলো কখনো ভয়কে জয় করতে শিখতে পারে না ৷
.
একাত্তরে ওরাই মা বকলে বউয়ে আঁচলে নিচে মুখ লুকিয়ে ছিলো!
.
আরেকবার সায়ীদ স্যারের এক বন্ধু ইয়া দামী গাড়ি হাঁকিয়ে তার সামনে এসে ব্রেক কষে বললো, দোস্ত আর কত কবিতা লিখবি আর এভাবে মাইলের পর মাইল রাস্তায় ছেঁড়া স্যান্ডেল পরে হাঁটবি! উঠ্ গাড়িতে উঠ্! অনেক বছর পর সেই আবদুল্লাহ আবু সায়ীদকে একদিন তাদের কোন এক পোগ্রামের প্রধান অতিথি করার জন্য কোলে করে এনে বসিয়ে দেওয়া হয়েছিলো!
.
আজকে তোমরা যারা বিদ্যানন্দ বলে পাগল সেই ছেলেগুলো একদিন নোংরা আবর্জনায় হেঁটে গেছে মাইলের পর মাইল!
.
ভয় পেয়ো না বন্ধু, একজন মার্ক টোয়েন হও যেদিন তোমারি পাঞ্জাবীর কোণা স্পর্শ করার জন্য হাজার মানুষের লাইন তোমাকে নতুন করে চলতে শিখাবে,
.
প্রয়োজন বেয়াদব হও! কঠিন বেয়াদব! বেয়াদব দিয়ে যদি ভালো কিছু হয় তাহলে জ্বি হুজুরের মায়েরে বাপ!
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×