
ঢাকায় অবস্থিত তুর্কি এম্বাসির ভেরিফাইড পেইজের খবর,
তুর্কি নাগরিক তুবা আহসান বিয়ে করেছিল বাংলাদেশী একজন নাগরিককে। তারা বাংলাদেশেই বাস করে। কিছুদিন আগে তুবা আহসান এবং তার পরিবারের কয়েক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং তুবার শ্বশুর মারা যায়।
এই খবর পৌছে যায় তুরস্কে থাকা তুবার পরিবারের কাছে। এক পর্যায়ে তার বড় বোন তুরস্ক থেকে টুইট করে, এরা বাংলাদেশে কোন চিকিৎসা পাচ্ছে না, এমনকি তাদেরকে টেস্টও করা হচ্ছে না।
এই টুইটের প্রেক্ষিতে মাত্র চারজন মানুষকে নিতে তুরস্ক থেকে বাংলাদেশে ছুটে আসে তুর্কীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি এয়ার এম্বুলেন্স। এম্বুলেন্সটি তুবা, তার স্বামী এবং তিন বছরের দুই জমজ কন্যা হুমা আর জিয়াদকে নিয়ে ঢাকা ত্যাগ করে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২০ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


