somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েদী নাম্বার ৩৩৮৩৭৫

১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটা দেখতে অবিকল কদম আলীর মায়ের মতো হয়েছিলো ৷ রোজ মা বলে ডাকতো ৷ মায়ের মৃত্যুর আগে একটা নাক ফুল পছন্দ হয়েছিলো ৷ কিনে এনে দেওয়ার পর সেটা না পরে কেনো জানি তুলে রেখেছিলেন সেদিন ৷
.
কদম আলীও মা মারা যাওয়ার পর দীর্ঘদিন নাক ফুলটা আগলিয়ে রেখেছিলেন ৷ কোন একদিন মা রূপে ফিরে আসা মেয়ের নাকে সেটা দেখবেন বলে ৷ নাকটাও মায়ের মতো হয়েছে অবিকল ৷
.
আস্তে আস্তে মেয়েটি বড় হতে থাকলো ৷ এই তো সেদিন কখন যে দেখতে দেখতে মেয়েটি নিজেই নাক ফুল পরবে বায়না ধরলো ৷ কদম আলীর মন আনন্দে ভরে উঠলো ৷ ঘটা করে নাক বিঁধিয়ে সেখানে নাক ফুলটি পরিয়ে দেওয়া হলো ৷
.
ইদানিং মেয়েকে দেখলে মায়ের স্মৃতি মনে পরে রোজ ৷ হঠাৎ একদিন খবর এলো তার মেয়েকে পাওয়া যাচ্ছে না ৷ বুকটা হাহাকার করে উঠলো ৷ চারদিকে খোঁজ লাগানো হলো ৷
.
একটি বারো বছরের মেয়ের নিখোঁজ বিজ্ঞপ্তিতে ঢেকে গেলো পুরো শহর ৷ থানার দারোগা আশ্বাস দিলো ৷ কোনো কিছু যেনো বিশ্বাস হচ্ছে না ৷ যাকে সামনে পায় তাকে জড়িয়ে ধরে বাবা বলতে থাকা, 'আমার মেয়ের খোঁজ চাই ৷'
.
সপ্তাহ ব্যাপী উষ্কুখুষ্কু নির্ঘুম এক বাবার কাছে অবশেষে খবর এলো ৷ টানা সাত দিন ধর্ষণের পর তার মেয়েকে ফেলে রেখে যাওয়া হয়েছে ৷ এলাকাবাসী উদ্ধার করে তাকে মেডিক্যালে ভর্তি করিয়ে দিয়েছে ৷ বেঁচে আছে মেয়ে ৷
.
বাসার সবাই মেডিক্যালের দিকে ছুটছে ৷ তা না করে কদম আলী সাইন বোর্ড লিখছে ৷ দুটো প্লে কার্ডও ৷ চোখের জলে প্লেকার্ড কিছু লেখা লেপ্টে গেছে ৷ আমার মেয়ে ধর্ষিত কেনো ৷ প্রশাসন জবাব চাই ৷
.
প্রেসক্লাবের সাংবাদিকদের পা ধরা বাকী ৷ জীবনের নতুন অভিজ্ঞতা ৷ কেউ কেউ ক্লিক করছে ৷ দেখছে ৷ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে ৷ এই যেনো সাধারণ ঘটনা ৷ পত্রিকার এক কোণে পরে থাকা খবর ৷ অবশেষে কদম আলী ক্লান্ত পরিশ্রান্ত ৷ সেদিন কয়েকজন পুলিশ এসে তারা পুনরায় আশ্বাস দিয়ে গেছে ৷
.
এভাবে আরেক সপ্তাহ চলে গেলো ৷ সব আশা ভরসা নিঃশেষ ৷ একজন ব্যর্থ বাবা ফিরে যাবেন ভাবছেন, প্রেস ক্লাব থেকে, বিচার না পেয়ে ৷ থানাকে পিছনে ফেলে ৷ এক বুক জমা অভিমান ৷
.
সেটা খেয়াল করছিলো এক তথাকথিত ফেসবুক সেলেব্রেটি ৷ তার মুঠোফোন বের করে সে লাইভে আসলো ৷ সাথে ধর্ষিত এক বাবার গল্প ৷ মুহূর্তে শেয়ার হতে থাকলো ৷ কয়েক ঘন্টার পর সেটি টক্ অব দি কান্ট্রি ৷ ইস্যু হয়ে গেলো ৷ শুরুতে দেখেও না দেখা এতোগুলো মাইক্রোফোন থেকে আজ একজন তার লতার ডান্ডাটা আরেকটু এগিয়ে দিয়ে বললো, 'মেয়ে ধর্ষিত হয়েছে, আপনার অনুভূতি কি?'
.
ঐদিকে চারদিকে বিচার চাই ৷ বিচার চাই ৷ স্লোগান ৷ একটু আগে প্রধানমন্ত্রী ফোন করে সান্ত্বনা দিলো ৷ পরের দিন নুয়ে থাকা এক বাবার সাথে সহস্র বাবার ভীড় ৷ তাকে ঠেলে নিজের মেয়ে মনে করে সামনে চলে আসছে অন্য বাবারা ৷
.
আবারো জনস্রোতের উত্তাপে পেছনে সরে যাচ্ছে এটি ধর্ষিত মেয়ের বাবা ৷ যতদূর চোখ যায় কেবলি একটি স্লোগান, আমার মেয়ে ধর্ষিত কেনো ৷ বিচার চাই ৷ বিচার চাই ৷ তার মেয়ে আজ সবার মেয়ে ৷
.
ঐ যে ছেলেটি ৷ লাইভ করা ছেলেটির আইডি চিরতরে নিখোঁজ ৷ তার খোঁজ না করা একটি বাবারও অনেকদিন পরে জানতে ইচ্ছে হলো ৷ কেমন আছে তার মেয়ের বিচার চেয়ে লাইভ করা ছেলেটি? সর্বশেষ অনেক কাঠখড় পুড়িয়ে সেদিন জানতে পারলো তার ঠিকানা ৷ কয়েদী নাম্বার ৩৩৮৩৭৫ ৷
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×