somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি গর্বিত আমার ধর্ম শান্তির ধর্ম ৷

১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তৎকালীন মহানবী (সঃ) যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন তখন কাফেররা নানা রকমভাবে প্রিয় নবীকে অবজ্ঞা করা শুরু করেছিলো ৷ মাঝে মাঝে এমন কষ্ট দিতো কিংবা কথা বলতো তা শুনে মোহাম্মদ (সঃ) এর খুব মন খারাপ হতো ৷ তখন আল্লাহ ওহী নাজিল করে বললেন, হে নবী মন খারাপ করো না ৷ তুমি তো কেবলমাত্র সতর্ককারী ৷ হেদায়তের মালিক নও ৷ হেদায়তের মালিক একমাত্র আল্লাহ ৷
.
আল্লাহ না চাইলে নবীও হেদায়ত দান করতে পারতেন না ৷ তবে অনেক নবী নির্দিষ্ট ভাই কিংবা প্রিয়জন উম্মতদের হেদায়তের জন্য দোআ করেছেন ইসলাম প্রচার সহজ করার জন্য ৷ আল্লাহ তা কবুল করেছিলেন ৷
.
আমি আপনি নাস্তিক মুরতাদ কাফেরদের যত ইসলামের দাওয়াত দিই না কেনো সর্বশক্তিমান মহাজ্ঞানী আল্লাহ যদি না চান তাহলে সে কখনো আলোর পথের দিশা পাবে না ৷ আপনি যা করতে পারেন তা হলো তাদের কাছে সতর্কবাণী কিংবা দাওয়াত পৌঁছে দেওয়া ৷
.
আল্লাহ নিজেই বারবার বলেছেন, তাদের কান তালাবদ্ধ করে দেওয়া হয়েছে যারা কানে শুনেনা তাদের মতো করে ৷
সুতরাং নাস্তিকদের কি আপনি চাইলে হেদায়ত দিতে পারবেন? পারবেন না ৷ আল্লাহর কাছে তার হেদায়ত চেয়ে দোআ করতে হবে ৷ আল্লাহর কাছে বলতে হবে, মানুষগুলোকে হেদায়ত দাও ৷ বুঝার তৌফিক দান করো ৷ আমীন ৷
.
নূহ আঃ কে আল্লাহ নৌকা বানানোর আগে বলেই দিয়েছেন আর কেউ হেদায়তের পথে আসবে না তুমি বরং যারা ইমান এনেছে তাদের নিয়ে নৌকায় আরোহন করো ৷
.
আমাদের বর্তমান সমাজে অনেককে দেখি নাস্তিক মুরতাদ কাফের কিংবা ইহুদিদের নিয়ে অনেক বেশী দুশ্চিন্তায় আছে ৷ আরে ভাই আল্লাহ না চাইলে আপনি মাথা ফাটাইলেও সে সত্যের সন্ধান লাভ করবে না ৷ বুঝেও না বুঝার ভান করে উল্টো ষড়যন্ত্র করবে ৷
.
কোরআনে আল্লাহ তো ইঙ্গিত দিয়েছেন, ওরা সত্যকে বুঝে জেনেও অহংকার উদ্ধতবশত নিজের মাথাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে কখনো নত করে না ৷
.
এখন আপনি বলবেন, তাহলে তারা শাস্তি পাচ্ছে না কেনো ৷ ভাই কোরআনে বিষয়গুলো বারবার পরিষ্কার করে বলা হয়েছে ৷ তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সত্যের বিপক্ষে লেগে থাকার সুযোগ দেওয়া হয় ৷ যাতে তারা তাদের কৃতকর্মের ফল আরো বেশী বেশী ভোগ করতে পারে ৷
.
অনেক জাতি নবীদের অহংকার করে বলতো, তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাদের জন্য আজাব নিয়ে এসো ৷ সঙ্গে সঙ্গে আজাব আসতো না ৷ নবী বরং তাদের কাছে সত্যের বাণী পৌঁছাতেন আর দোয়া করতেন যাতে তারা ফিরে আসে ৷ ঠিকি একটি নির্দিষ্ট সময়ের পর যখন আজাব নেমে আসলো মাটি এবং আসমান উভয় ফেটে তখন তাদের আর শোধরানোর সুযোগ দেওয়া হয়নি ৷
.
এই যে নির্দিষ্ট সময়টা দেওয়া হয় সেই সময়ের মধ্যে কেউ কেউ নবী রাসূলের দেখানো আল্লাহ পথে ফিরে আসে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সুসংবাদ ৷ সময় দেওয়া না হলে তারা তো ফিরে আসার সুযোগ পেতো না ৷ দেখেন, আল্লাহ কত দয়ালু ক্ষমাশীল ৷ তিনি শুধু যাচাই করেন, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ ৷ শ্রেষ্ঠদের জান্নাতে প্রেরণ করবেন আর বাকীদের দোযখে ৷
.
পুরো লেখাটা বিভিন্ন সময় শুনা কোরআনের বিভিন্ন সূরার আলোকে লেখা ৷ তবুও ভুল ত্রুটি হলে মাফ করবেন ৷ কোরআনকে আল্লাহ সহজ সরল সবলীল বোধগম্য করে মানব জাতির আশীর্বাদের জন্য প্রেরণ করেছেন যাতে মানুষ বুঝতে পারে ৷ সুতরাং সূরার বাংলা ইংরেজী উর্দু অর্থসহ ইউটিয়ুবে অসংখ্য ভিডিও পাবেন ৷ সত্য জানতে পারবেন ৷ সত্যের পথে থাকতে চাইলে, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে বলা হয়েছিলো ৷ অন্যের শুনা কথা না ৷
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×