somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কগনেটিভ থেরাপি

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার উত্তর-পশ্চিমের সবচেয়ে বড় ইন্টারনেট প্রতিষ্ঠান 'ইনফো স্পেসে'র সাবেক সিইও এবং মুন এক্সপ্রেসের আংশিক মালিক বিলিওনিয়ার নাভিন জৈন বলেছিলেন, মানুষের ব্রেইনের সেন্ট্রাল পার্ট খুব সহজে পজেটিব বিষয়ের পরিবর্তে নেগেটিভ বিষয়গুলো রপ্ত করে ৷
.
আপনি যখন খারাপ চিন্তা করেন তখন খারাপ অনুভূতি সৃষ্টি হয় আর তা ক্রমান্বয়ে অভ্যেস এবং অভ্যেস থেকে চরিত্রে রূপান্তরের মাধ্যমে আপনি নিজের অজান্তে দিনকে দিন একজন খারাপ মানুষে রূপান্তর হচ্ছেন ৷
.
সাধারণত খারাপ মানুষ স্বীকার করতে চাইনা তারা খারাপ কারণ তারা অদ্ভুত এক অভ্যেসের বৃত্তে বন্দী হয়ে গেছে যা প্রকৃত জীবন বৃত্তান্তে মিলে গেছে ৷
.
ভাবনাগুলো সবার আগে মুখে ফুটে উঠে ৷ ইংরেজীতে একটি জনপ্রিয় প্রবাদ আছে, 'ফেইস্ ইজ দি ইনডেক্স/মিরর্ অব মাইন্ড'
.
বিশ্ব সমাদৃত 'লাইফ ওয়ান হান্ড্রেড ওয়ান' বইয়ের জনপ্রিয় লেখক পিটার ম্যাক্ উইলিয়ামস বলেছিলেন বিষয়টি এভাবে বলেছিলেন, 'বেশীরভাগ মানুষের ক্ষেত্রে নেগেটিভ চিন্তা করা একটি অভ্যেস যা ক্রমান্বয়ে আসক্তিতে পরিণত হয় ৷'
.
শিব খেরার ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বুক 'ইয়ু ক্যান উইন' বইয়ের একটি উদাহরণ ছিলো, 'গ্লাসে অর্ধেক পানি দেখে কেউ ভাবে গ্লাস অর্ধেক পরিপূর্ণ আর কেউবা ভাবে গ্লাসের অর্ধেক খালি' এক্ষেত্রে প্রথমেই মানুষ গ্লাসটি দেখে চিন্তা করবে 'গ্লাসের অর্ধেক খালি' কারণ মানুষের ব্রেইন এই ভাবে তৈরী তাকে যখন উন্নত করা হবে তখন সে ভাববে, 'আসলে গ্লাসের অর্ধেক খালি না বরং পূর্ণ ৷'
.
উক্ত বইয়ে কেঁচোরও একটি উদাহরণ আছে, পরিষ্কার গ্লাসের পানিতে খেলা করতে থাকা একটি কেঁচোকে উঠিয়ে মদের পানিতে ডুবানোর পর সেটি মুহূর্তে মারা গেলো, এই পরীক্ষা থেকে মাদকাসক্ত ছেলে পজেটিব জিনিস শিখেছিলো, 'মদ খেলে পেটে কেঁচো হতে পারবে না সুতরাং বেশী বেশী মদ খাওয়া দরকার ৷'
.
সুতরাং কেউ যখন শুধু আপনার শুধু খারাপ দিক নিয়ে আলোচনা করে এতে মন খারাপের কোন কারণ নেই বরং তার ব্রেইনের অর্ধেক খালি ৷
.
মনোবিজ্ঞানে নেতিবাচক চিন্তার মানুষদের একটি সাইকোথেরাপি দেওয়া হয় যেটাকে বলে 'কগনেটিভ থেরাপি' যার মাধ্যমে আপনি এই মুহূর্তে কি কি চিন্তা করছেন তা সত্যি সত্যি খাতায় লিখে তারপর চিন্তাগুলোকে পরিবর্তনের টোটকা শেখানো হয় ৷ অসুস্থ চিন্তার মানুষরা কি চিন্তা করছে অথবা ভাবছে তা ভেবে আপনি যখন সময় নষ্ট করছেন তার মানে আপনারও 'কগনেটিভ থেরাপি' দরকার ৷ আজ ই নিকটস্থ মানসিক নিরাময় কেন্দ্রে যোগাযোগ করুন ৷
.
লিখেছেন, আবদুর রব শরীফ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×