somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য, বিয়ে কেনো করবেন ৷

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেদিন দেখলাম মিস্ একা চৌধুরী নামের মেয়েটা আমাদের সবার আগে বিয়ে বসেছে সেদিন বুঝলাম বিয়ে করার কোন না কোন কারণ আছে ৷ হয়তো 'নামের সাথে কামের মিল নেই' প্রবাদটির মতো বিয়ে একটি স্ববিরোধি ক্রিয়া-কলাপ ৷
.
সাধারণত মানুষ আগে বিয়ে করে তারপর তার মনে হঠাৎ প্রশ্ন আসে, আচ্ছা মানুষ কেনো বিয়ে করে! প্রশ্নটি বউকে করা হলে সে নিশ্চিত এমন একটি উত্তর দিবে, পৃথিবীতে একটা মাত্র সুন্দরী রাজকন্যা ছিলো, 'তার কোন এক বাঁদরের গলায় ঝুলে যাবার শখ হয়েছে তাই ৷'
.
বিয়ে কেনো করে বিষয়টির উত্তর স্বামী স্ত্রী মিলে কোন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে প্রায় সব দম্পতি একজন আরেকজনের দিকে তাকিয়ে অনেকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে খোঁজ করতে থাকে ৷ সরকারি চাকরিজীবীদের মতে বিয়ে একটি আমলাতান্ত্রিক জটিলতার মতো বিষয় ৷ আর প্রাইভেট চাকরিজীবীদের মতে বিয়ে হলো তার বস্ ৷ বসের বস্ ৷ আর উপ্রে আরেকটা বস্, বসের উপর একমাত্র বস্ টাইপ বেপার ৷
.
একজন ইতিহাসের ছাত্রকে যদি আপনি প্রশ্ন করেন, বিয়ে বেপারটা কেমন সে হয়তো উত্তর দিবে, চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং রাজ্যের সব বই পুড়িয়ে ফেলেছিলেন শুধু এই কারণে যে তিনি চেয়েছিলেন পরবর্তী ইতিহাস তাকে নিয়ে লেখা হবে কিংবা তার থেকে সূচনা হবে ৷ তেমনি বিয়ে বেপারটিও এমন ৷ জীবন থেকে আগত অনাগত সব সুন্দরী ললনার প্রস্থানপূর্বক কেউ একজন থেকে নতুন জীবনের যাত্রা পথের অন্যরকম মাঝে মাঝে মন খারাপ হওয়ার পরও দোকলা থেকেও একলা পথিক ৷
.
আর মানুষ কেনো বিয়ে সেটি আমার মতো অর্থনীতি পড়ুয়া কাউকে জিজ্ঞেস করলে সে বলবে, বিয়ে হলো সুযোগ ব্যয় ৷ একজনের বিনিময়ে পুরো দুনিয়ার যে কাউকে পাওয়ার সুযোগকে ব্যয় করা কিংবা যাকে বলে সেক্রিপাইস ৷
.
একজন বিবিএ পড়া কেউ তো সেদিন বলেই পেললো, বিয়ে একটি ক্রেডিট কার্ড টাইপ বেপার ৷ আর বউ হলো খরচের মেশিন ৷ মাঝে মাঝে যদিও ধোঁয়া উড়াতে ভালো লাগে ৷ হোক না সে অপচয় ৷
.
ফিলসোফির কোন ছাত্র যদিও এই বিষয়ে নিজে কোন মন্তব্য করবে না ৷ সে খালি প্লেটো সক্রেটিস গ্যাটোকে টেনে আনবে ৷ হয়তো দার্শনিক নয়তো সুখী মানুষ হবে থিওরি দিয়ে বিদায় হবে ৷
.
জনৈক বিসিএস পরীক্ষার্থী একবার বলেছিলো, বিয়ে MCQ পদ্ধতির মতো চারটা অপশন থাকলেও একটা মাত্র বৃত্ত ভরাট করা যায় ৷ সঠিক উত্তর কিংবা মিথ্যে উত্তর সেটা পরের বিষয় আগে বৃত্ত তো ভরাট করবেন ৷
.
বিয়ে নিয়ে লিখবো ভেবে হুট করে এক আগন্তুককে প্রশ্ন করে বসলাম, আচ্ছা আপনি বিয়ে করেছেন কেনো? সে সহজ সরল ভঙ্গিতে উত্তর দিলো, 'বাবা করেছে তাই আমি করেছি, আমি করেছি তাই আমার ছেলেও করবে ৷ হিসাব বড্ড সহজ ৷'
.
কোন এক পরিবেশবাদী হুট করে উঁকুনের বিলুপ্ত হওয়া নিয়ে খুব টেনশনে আছেন ৷ তার কাছে বিয়ে বেপারটা ভিন্ন ৷ তার কাছে বিয়ে মানে একটি উকুনের দুটো বাড়ির মালিক হওয়া ৷ সুতরাং উঁকুনের মতো পরিবেশবান্ধব একটি প্রজাতি বাঁচাতে হলে আমি আপনি কিংবা সবাই বিয়ে করা উচিত ৷ এবার বুঝছেন, বিয়ে কেনো করবেন?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাচার হওয়া টাকা বাংলাদেশেই আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।

যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×