somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুম বুম তামিম!

২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুম বুম তামিম । ছোট বেলা থেকে আমরা এই স্লোগান দিতে দিতে বড় হয়েছি ।
.
যদিও আমাদের পছন্দের জায়গায় তার চেয়ে বড় হিরো ম্যাশ ছিলো । কিন্তু মাশরাফির গতকালের মন্তব্যে অনেক কিছু লুকানোর চেষ্টা ছিলো বলে মনে হয়েছে । তাকে আমরা রয়েল বেঙ্গল টাইগার মান্য করতাম । এখন যদিও বিড়াল মনে হয় । সত্যি বলতে রয়েল বেঙ্গল টাইগার তামিমের ব্যক্তিত্বে এখন কেবল দেখা মিলে ।
.
গতকাল ম্যাশ বলেছিলো, ‘বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন ।’ কিন্তু সত্যকে এড়িয়ে সে যেভাবে কৌশলে মিথ্যের আশ্রয় নিয়েছে তাতে অবাক লাগে! এই ম্যাশ কি সেই ম্যাশ যাকে আমরা আধুনিক যুগের মুক্তিযোদ্ধা বলতাম!
.
তিনি বলতে চেয়েছেন, তামিম গত কয়েক মাস ধরেই ইনজুরিতে ভুগছেন। বিশ্বকাপের দল ঘোষণার আগে তার ইনজুরির বিষয়টি বিসিবিকে মাথায় রাখতেও বলেছিলেন তামিম।
.
এ কেমন বন্ধু যে তামিমের ব্যথাটা বুঝেও কৌশলে এড়িয়ে গেলো! তামিমের সাথে তো জানি তার ব্যক্তিগত সম্পর্ক । অটুট বন্ধন । কিন্তু!
.
মনে আছে? ওয়ার্ল্ডকাপ ক্রিকেট ২০১৯ এ পাপন বলেছিলেন, ‘মাশরাফি বিশ্বকাপে ভালো করতে পারেনি। কারণ আমরা কিন্তু আগেই জানতাম সে ভালো করতে পারবে না। না পারারই কথা। এই ধরনের কন্ডিশন ও পিচে সে ভালো করবে এটা আমরা আশাও করিনি। সে ইনুজুরিতে ছিল।’
.
ম্যাশ নিজেই বলেছিলেন, ‘অনেকে বলে ইনজুরি বা এত কিছু, ওই সহানুভূতি নিয়ে ক্রিকেট খেলার চেয়ে না খেলাই ভালো। আমি বলি, এটাও একটা মজা। কষ্ট করে খেলছি, এই চ্যালেঞ্জটা জেতাও একটা মজা। এটার মজা আমি পেয়ে গেছি। আমি নিশ্চিত, এই মজাটা কোনো তরুণ ক্রিকেটার পেয়ে গেলে, তার ক্যারিয়ারে আর পেছনে তাকাতে হবে না।’
.
অথচ আজ তামিমের সামান্য ব্যথাকে পুঁজি করে এক প্রকার অপমানজনকভাবে তাকে ছাড়া বিশ্বকাপের দল ঘোষণা করা হলো । যেখানে প্রধানমন্ত্রী নিজে ডেকে তাকে খেলায় ফিরে আসার অনুরোধ করেছিলেন মাত্র মাস খানেক আগে!
.
সত্যি বলতে বর্তমানে অনেকে বীর আছে । অতীতেও ছিলো । অনেকে খলনায়কও হয় । খন্দকার মোশতাকের মতো মানুষ বঙ্গবন্ধুর বন্ধুও ছিলো । কিন্তু ইতিহাসের পাতা লুকানো যায় না । সেখানে সবার আসল রূপ ধরা পরে । তামিমের সবচেয়ে বড় সফলতা সে ইতিহাসের পাতায় একজন বাহাদুর, মাথা না নোয়ানো বীর কিংবা সাচ্চা রয়েল বেঙ্গল টাইগার হয়ে থাকবে বলে মনে হচ্ছে । ঝামেলা হলো, সাকিবের নাম সেখানে বাঘের কান খুঁচিয়ে দেওয়া বানর হিসেবেও লেখা থাকতে পারে ।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×