somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুটা রম্য, ভুড়ি

২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম কিছুদিন জিম করার পর সিঙ্গারা প্লেট থেকে নিয়ে মুখে দেওয়ার সময় লক্ষ্য থাকতো হাতের বাহু ফোলেছে কি না!
.
আমার এক বন্ধুর ব্যাগে ডাম্বেল থাকতো ৷ সে প্রেমিকার সাথে দেখা করার ঠিক আগ মুহূর্তে তা বের করে কয়েক মিনিট মেরে নিয়ে আবার ব্যাগে রেখে দিতো ৷
.
জিম করার কয়েক মাস পর যখন হাতের বাহু দশ থেকে বেড়ে বারো ইঞ্চিতে রূপান্তর হয়েছে তখন খেয়াল করলাম আমার আর ঢিলাঢালা টি শার্ট ভালো লাগছে না, কিছু ব্লাউজ কিনলাম ৷ যাতে টাইট ফিট হয় ৷ বডি দেখা যাবে অবলীলায় ৷
.
মাইনকার চিপায় আটকে থাকা টিশার্টগুলোর ব্লাউজ নামকরণ করার পিছনে নামের স্বার্থকতা আছে ৷ হাত সাড়ে বারো হওয়ার পর খেয়াল করলাম ব্লাউজ অন্তর্বাসের মতো কাজ করতেছে ৷
.
ছেলেদের গর্ভবতী পেট আর জিম বডিকে আমি কদুর সাথে তুলনা করি ৷ কদুর ভুড়ি নিচের দিকে থাকলে তা সাদামাটা বাঙ্গালী পুরুষ সমাজ আর কদুকে উল্টো করলে যা হয় তা হলো ফিটফাট জিম বডি ফিগার ৷ যেই লাউ সেই কদু ৷
.
আরেকটা বেপার হলো আমরা মুখ দিয়ে যতো খাবার ফুঁ দিই না কেনো তা আমাদের বেলুনের মতো ফোলানো ছাড়া কোন কাজ করে বলে মনে হয় না ৷ আমাদের বেলুন উল্টানো স্বাস্থ্য দরকার ৷
.
সাধারণত বড়লোক আর ভিক্ষুকের মধ্যে পার্থক্য বেশী কিছু নাই ৷ ভিক্ষুক ঝোলা কাঁধে নিয়ে হাঁটে আর বড়লোক তা পেটে নিয়ে হাঁটে ৷
.
কেডিএস এক্সেসোরিজে আমার এক কলিগকে দেখলাম সে করোনার ভয়ে হাত দিয়ে পুশ্ করে দরজা না খোলে বরং ইয়া বড় ভুড়ি দিয়ে পুশ করে দরজা খোলে ৷ সেদিন তো দেখলাম এক পুলিশ ভুড়ি আর শার্টের মাঝখানে সিগারেটের প্যাকেট, মোবাইল, টাকা পয়সা সব রেখেছে ৷
.
শোভাকলোণীর আমার বন্ধু সে নিজেকে খুব রোমান্টিক দাবী করে ৷ বউ নাকি রোজ তার ভুড়িতে বালিশের বদলে মাথা দিয়ে ঘুমায় ৷ আরেকজনকে দেখলাম সে ভুড়ি নাচ দেখায় ৷
.
একদিন দেশের বাড়ি সন্দ্বীপে বেড়াতে গিয়েছি ৷ এক দাদা ডেকে বললো, নাতি সরকারী চাকরির চেষ্টা করো ৷ অমুকের ছেলে সরকারি চাকরি করে ৷ ইয়া বড় ভুড়ি ৷ মাশাল্লাহ ৷ একদিন তোমারও ভুড়ি হবে ৷ সেদিন দাদাকে দেখলাম ভুড়ির গর্বে গর্ভবতী ৷
.
বউ প্যাগনেন্ট হওয়ার পর হঠাৎ একদিন এসে আয়নার সামনে দাঁড়িয়ে হাব্বীকে বললো, তাকিয়ে দেখো আজ সমান অধিকার বাস্তবায়ন হয়েছে ৷ তোমাকে আমাদের দেখতে সেইম সেইম লাগছে ৷
.
স্ত্রীর খোঁচা নাকি তার খুব অপমান লেগেছে ৷ সে গেছে জিম করতে ৷ কয়েক মাস টানা কসরত করলো ৷ এরি মধ্যে তার পুত্র সন্তান জন্ম নিলো ৷ বউ তার আগের রূপে ফিরে যেতে লাগলো ৷ ভদ্রমশাই এতো চেষ্টা করেও পেট কমাতে পারছে না ৷ একদিন তারা আবার আয়নার সামনে দাঁড়িয়ে আছে ৷ লোকটি তখন বললো, সমান অধিকার বাস্তবায়নের জন্য আমাদের আরেকটা বেবী দরকার ৷
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ভোট দেশে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬



আমার বয়সে(৩০+) আজও সরকার নির্ধারণ বা নির্বাচনে ভোট দিতে পারিনি।

এখন প্রায় কাছাকাছি দাঁড়িয়ে। তবুও নানা অজানা কারণে বিভিন্ন অনিশ্চয়তা ভোট হয় কি হয়না। সেদিন এক স্থানীয় পাতি নেতার সাথে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

×